আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনের খারকিভে গোলাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রুশ যুদ্ধের বলি হলেন এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তুমুল হামলা চালায় রুশ সেনা। ব্যাপক গোলাবর্ষণ করা হয়। সেই গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছেন। এদিন এক টুইটে এই দুঃসংবাদ জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।  নিহত পড়ুয়ার নাম শেখারাপ্পা জ্ঞানগউদার নবীন। তিনি কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা।  

ইউক্রেনে পড়তে গিয়ে আচমকাই বিপদের মুখে পড়েছেন ভারতীয় হাজার-হাজার পড়ুয়া। রাশিয়া-ইউক্রেনের সঙ্ঘাতের পারদ চড়ার পরে ভারতীয় দূতাবাস কার্যত হাত গুটিয়ে বসেছিল। শুধুমাত্র দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েই প্রথমে দায় সেরেছিল। কিন্তু অনেক পড়ুয়াই দেশে ফেরার জন্য বিমানের টিকিট সংগ্রহ করতে পারেননি। বার বার সাহায্য চেয়ে কিয়েভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে আকুল আর্তি জানিয়ে চলেছে আটকে পড়া পড়ুয়ারা। আর সাহায্য চাইতে গিয়ে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে বিপদগ্রস্ত পড়ুয়াদের।

যদিও সংবাদমাধ্যমে ভারতীয় পড়ুয়াদের দুর্দশার কথা প্রকাশ হওয়ার পরেই ঘুম ভাঙে বিদেশ মন্ত্রকের। যুদ্ধ শুরু হওয়ার পরে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর কাজ শুরু হয়। এখনও পর্যন্ত মাত্র হাজার দেড়েক পড়ুয়াকে ফেরানো হয়েছে। এখনও ১৮ হাজারের বেশি পড়ুয়া আটকে রয়েছেন।

এদিন সকাল থেকেই খারকিভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা শুরু করে রুশ বাহিনী। ওই হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়া কর্নাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানগউদার নবীনের। এদিন দুপুরে নবীনের মৃত্যুর খবর দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, মৃতের পরিবারের সঙ্গে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রতিনিয়ত  যোগাযোগ রাখা হচ্ছে। মৃত ছাত্রের মৃতদেহ আদৌ দেশে ফেরানো সম্ভব হবে কিনা, তা নিয়ে অবশ্য কিছু জানাতে চাননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ