গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। অবশেষে পুরনো একাধিক মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করল পুলিশ। সোমবার অর্থাৎ আজ ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারী সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় উসকানির অভিযোগের পাশাপাশি এক লটারি বিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার মামলাতেও তীর্থঙ্করের নাম উঠে আসে। সেই পুরনো মামলাগুলির তদন্তের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তীর্থঙ্কর ঘোষের রাজনৈতিক উত্থান বাবার হাত ধরেই।

পানিহাটি এলাকায় ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্কর। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। নির্মল ঘোষ দীর্ঘদিন ওই এলাকার প্রভাবশালী নেতা ছিলেন এবং একাধিকবার বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ নানা অভিযোগও দীর্ঘদিন ধরে উঠেছে। অভিযোগ ছিল, সোদপুরের অমরাবতীর মাঠ-সহ একাধিক জায়গার জমি দখলের অভিযোগ উঠলেও সে সময় কার্যকর পুলিশি পদক্ষেপ হয়নি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নির্মল ঘোষ নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্কর ঘোষকে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেন। কিন্তু নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। এরপর থেকেই বাবা-ছেলের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির তদন্তে নতুন করে গতি আসে। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তীর্থঙ্করের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি, এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই টাকা ছিনিয়ে নেওয়ার মামলাতেও নির্মল ঘোষ ও তাঁর ছেলের নাম উঠে আসে। সেই মামলায় দু’জনকেই খুঁজছিল তদন্তকারীরা। অভিযোগ, দীর্ঘদিন তাঁরা আত্মগোপন করে ছিলেন।

আরও পড়ুন: মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

এরই মধ্যে শনিবার (১১ জুলাই) তপসিয়ায় ‘আসল’ তৃণমূলের এক বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। অনেকে মনে করেছিলেন, মামলার চাপ এড়াতেই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করছেন। যদিও রবিবার (১২ জুলাই) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, নির্মল ঘোষকে তাঁদের দলে নেওয়ার কোনও প্রশ্নই নেই। তার পরের দিনই, সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।   

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?