ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত দিন ধরে নিখোঁজ থাকার পর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ২ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ‘মা কালী’ নামে ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকেই ট্রলারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর টানা সাত দিন ধরে তল্লাশি চালানোর পর বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচর সংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারটির সন্ধান মেলে।

রবিবার (১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর যৌথ অভিযানে সমুদ্রের তলদেশে ডুবে থাকা ট্রলারটি শনাক্ত করা হয়। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ট্রলারটিতে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হলেও এখনও ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে সোমবারও (১৩ জুলাই) সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির জেরে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ফলে ট্রলারে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে তলিয়ে যান। খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপ ও নামখানায় পৌঁছন । পাশাপাশি মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধার অভিযানে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনতে সাহায্য করে। ঘটনাস্থলে পৌঁছন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাঁর নির্দেশেই তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। মন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখনও উদ্ধারকাজ চলছে। ট্রলারের ভিতরে আরও কয়েকজন মৎস্যজীবীর দেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ বর্তমানে নিখোঁজদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল।

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ