‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারির পরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পানিহাটির রাজনৈতিক মহল। তদন্তের গতি কোন দিকে এগোবে, তা নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, ‘কান টানলে মাথা আসবে। ছেলে যখন গ্রেফতার হয়েছে, তখন বাবাকেও আইনের মুখোমুখি হবেন।’ তদন্ত যত এগোবে, ততই একের পর এক তথ্য সামনে আসবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রত্নার দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর যাঁরা অন্যায় ও অত্যাচার চালিয়েছেন, তাঁদের প্রত্যেককেই আইনের জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাঁর কথায়, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। তদন্তে যা উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হবে।’ উল্লেখ্য, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের নাম আগেও একাধিক বিতর্কে উঠে এসেছে। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দীর্ঘদিন সেগুলির তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। সেই আবহেই ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্ত এখন কোন দিকে মোড় নেয় এবং সেই তদন্তে নতুন করে কারও নাম উঠে আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে রত্না দেবনাথের মন্তব্যে স্পষ্ট, তাঁর মতে তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে।

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বড় বার্তা সুপ্রিম কোর্টের

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!