সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  দক্ষিণ কলকাতার নামী দুর্গাপুজোর মধ্যে একটি হল সুরুচি সঙ্ঘের পুজো। সেখানেই এতদিন ছিল বিশ্বাস ব্রাদার্সের একছত্র দাপট। সেই অধ্যায় এবার শেষ হল। সুরুচি সঙ্ঘ থেকে ছেঁটে ফেলা হল দুই ভাই অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে। গড়া হয়েছে নতুন কমিটি যেখানে অরূপ-স্বরূপ ঘনিষ্ঠ কেউ জায়গা পাননি।   তিন মাস পরেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। তার আগেই দায়িত্ব বদল হল। সুরুচির নতুন কমিটির নতুন সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। তাছাড়াও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি দক্ষিণ জেলা প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য সহ বিজেপি নেতারা।  

দুর্গা পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক সৌরভ বলেছেন, ‘১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো। যেমন পুজো, তেমনই থাকবে। তফাৎ একটাই, আগে এটা ভিআইপি কালচারের পুজো ছিল। এবার থেকে সুরুচিতে সার্বজনীন পুজো হবে। এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন।’ নতুন কমিটি ঘোষণায় এটা স্পষ্ট যে দক্ষিণ কলকাতার এই পুজো বন্ধ হবে না।   

উল্লেখ্য, কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম হল নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো।  এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে অরূপ বিশ্বাসের নাম। বহু মানুষ এই পুজোকে অরূপ বিশ্বাসেরই পুজো  বলে মানতেন। সেই কমিটিতে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভাই স্বরূপ বিশ্বাসের নামও। তবে, বঙ্গে পালাবদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠে একাধিক দুর্নীতির অভিযোগ। তার পর থেকেই সুরুচির পুজো হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি কিছুদিন আগে সুরুচির চারটি জায়গা খালি করার নোটিস গিয়েছিল সুরুচি সঙ্ঘে। সব মিলিয়ে পুজো ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কার মেঘ কেটে গেল। 

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ