হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে ধমক খেয়ে ডিজে বাজবে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুর ১২টার মধ্যে বিধাননগর মহকুমা আদালতে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল। সেই কারণেই বাড়ি থেকে রওনা হয়েছিলেন তৃণমূল সাংসদ। সময়মতো তিনি পৌঁছে গিয়েছেন বিধাননগর আদালতে।

ডিজে-সংক্রান্ত মন্তব্যের মামলায় কণ্ঠস্বরের নমুন না দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত সপ্তাহে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার শুনানির সময়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা না করলে অভিষেককে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিআইডি তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধামুক্ত থাকবে। আদালতের নির্দেশ ছিল আজ অর্থাৎ ১৫ জুলাই দুপুর ১২ টার মধ্যে বিধাননগর আদালতে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদকে।

আরও পডুন: কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

সেই নির্দেশ মেনেই এদিন বিধাননগর আদালতে ছুটেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডির অভিযোগ ছিল, ডিজে মন্তব্য মামলায় তৃণমূল সাংসদ কিছুতেই কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না। তারপরেই অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধা নেই। কিন্তু নমুনা দিতে যাওয়ার সময়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। সেই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। তার প্রেক্ষিতেই আদালত জানিয়েছিল, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। আদালতের আরও নির্দেশ ছিল, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সেটা রাজ্যের দায়িত্ব। সেই অনুযায়ী এদিন বিধাননগর মহকুমা আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান