ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের সভা নিয়ে ধন্দে কালীঘাট তৃণমূল। কলকাতা পুলিশের তরফে ব্রিগেডে সভা করার জন্য মমতাপন্থী তৃণমূলকে আর্জি জানানো হয়। যদিও বর্ষাকালের অজুহাত দেখিয়ে ব্রিগেডে সভাতে রাজি হয়নি কালীঘাট তৃণমূল। উল্টে ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি চান তাঁরা। এদিকে শহিদ সমাবেশের সভা নিয়ে আজ, বুধবার রাজ্যকে তিনটি অপশন দিয়েছে কলকাতা হাইকোর্ট। একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলার শুনানিতে এদিন আদালত বলে, ধর্মতলায় রাস্তা বন্ধ করে সভা নয়। তবে রাজ্যকে তিনটি অপশন দেওয়া হচ্ছে। ডোরিনা ক্রসিং, এসপ্লানেড ইস্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এই তিনটি জায়গার মধ্যে ২১ জুলাইয়ের সভার অনুমতি দেওয়া যায় কিনা রাজ্যকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটের পর ফের সেই মামলার শুনানি রয়েছে। তখনই রাজ্যকে বিষয়টি পরিষ্কার করতে হবে বলে জানিয়েছে আদালত।

আরও পডুন: হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

এদিন শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘১৯৯৩ সাল থেকে ২-৩ বছর বাদ দিয়ে বাকি বছরগুলি আমরা শহিদ দিবস পালন করছি। এ বছর তৃণমূলের একাংশ গান্ধী মূর্তির সামনে শহিদ দিবস পালনের অনুমতি পেয়েছে। কংগ্রেস শহিদ মিনারে অনুমতি পেয়েছে।’ কল্যাণের সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, ‘পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। তৃণমূলের গোষ্ঠী তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মতলা বন্ধ না করে অন্যত্র করুন। হাজরায় সভা করুন।’ যদিও তাতে আপত্তি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘হাজরায় শহিদ দিবস পালন সম্ভব নয়। কারণ হাওড়া রেলস্টেশন থেকে কর্মীদের আসতে অসুবিধা হবে।’ বিচারপতি জানতে চান, তাঁদের জমায়েতে কত লোক হতে পারে? কল্যাণ উত্তরে জানান, সম্ভবত ১৫-২০ হাজার লোক জমায়েতে আসতে পারেন। এরপরই কল্যাণ বলেন, ‘ভিক্টোরিয়া হাউস না হলে ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড ইস্টে করা যেতে পারে সভা।’ তারপরেই আদালতের তরফে তিনটি জায়গা বেছে দেওয়া হয়। সঙ্গে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থন শরদ পাওয়ারের এনসিপি’র

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক