আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন! টুইট মমতার

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভায় ঐতিহাসিক জয়। সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই একের পর এক নির্বাচনে বয়ে চলেছে সবুজ ঝড়। রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনে সেই ঝড় হয়ে গেল সুনামি। তৃণমূলের সুনামিতে ভেসে গেল বিরোধীরা। জলপাইগুড়ি থেকে জয়নগর, রঘুনাথপুর থেকে রানাঘাট, সর্বত্রই ফুটেছে ঘাসফুল। ভূমিশয্যা নিয়েছে বিরোধীরা। সেই জয়ের জেরেই বুধ দুপুরে টুইট করে মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইট(Tweet) করে সেই সঙ্গে দলের জয়ী প্রার্থীদের দিলেন শুভেচ্ছা বার্তা। লিখলেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা।আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। এই জয় আমাদের আরও নম্র করে তুলুক। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’

গত রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হয়েছিল। সেই ভোটের গণনা শুরু হয় এদিন সকাল থেকেই। কার্যত শুরু থেকেই সবুজ সুনামি। সময় যত গড়িয়েছে ততই সবুজ সুনামিতে ভেসেছে বাংলা। দুপুর হতেই স্পষ্ট হয়ে ওঠে ছবি। ১০২টি পুরসভায় নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে তৃণমূল(TMC)। ৪টি পুরসভা রয়েছে ত্রিশঙ্কু অবস্থায়। যদিও সেখানে জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূলকেই সমর্থন করার কথা জানিয়েছে। ফলে ওই ৪টি পুরসভাও তৃণমূলের পকেটে আসতে চলেছে। ১টি পুরসভা গিয়েছে বামেদের(Left) দখলে, অন্যটি গিয়েছে একদম নতুন এক দলের দখলে। এই নির্বাচনে প্রচুর নির্দল প্রার্থী যেমন জয়ী হয়েছে তেমনি বড় ধাক্কা খেয়েছে বিজেপিও(BJP)। তুলনায় ধীরে ধীরে হলেও জমি ফিরে পাচ্ছে বামেরা। রাজ্যের ৩১টি পুরসভা এবার বিরোধীশূণ্য। এসব দেখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নতির জন্য সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার বার্তা দিয়েছেন। দলের নেতা থেকে কর্মী সবাইকে নম্র ও বিনয়ী থাকার কথা বলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

বেহালায় বিরাট রোড শো শাহের, সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দিলেন পুজো

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

‘লাফাচ্ছে সব চুনোপুটি, একাই একশো হাওয়াই চটি,’ স্লোগানে ঝড় তুলেছে তৃণমূল

দ্বিতীয় দফার শেষদিনের প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, মোদি-শাহ

ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ