প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

২০২৪ সালে মুক্তি পাওয়া 'চান্দু চ্যাম্পিয়ন' এর জন্যে তিনি এই পুরস্কার জিতেছেন। কেরিয়ারের মাইলফলক অভিনেতার। এটাই তাঁর প্রথম জাতীয় পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নয়া দিল্লিতে ৭২ তম জাতীয় পুরস্কার ঘোষণা করেছে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। যেখানে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ এর জন্যে তিনি এই পুরস্কার জিতেছেন। কেরিয়ারের মাইলফলক অভিনেতার। এটাই তাঁর প্রথম জাতীয় পুরস্কার। প্রতিটি ভারতীয় অভিনেতা এই পুরস্কারের জন্যে অপেক্ষায় থাকেন। আর কার্তিকের কেরিয়ারের মধ্যগগনেই এমন পুরস্কার পাওয়ার প্রাপ্তি হল। তবে কার্তিকের পাশাপাশি দক্ষিণী সুপারস্টার মাম্মুটিও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

কার্তিক পুরস্কার জেতার পরপরই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই মুহূর্তে তিনি বাড়িতেই ছিলেন। টিভিতে তাঁর নাম ঘোষণার পরেই তিনি আনন্দে চিৎকার করে ওঠেন এবং পাশে বসে থাকা বাবা-মাকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তের ভিডিও টি অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করছেন। ভিডিওতে তাঁকে আবেগঘন হয়ে পড়তেও দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এখনও তিনি পুরস্কার পাওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। আবেগ সামলে ওঠার চেষ্টা করছেন। কিছু মুহূর্ত প্রত্যাশার থেকেও বেশি। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শনিবার, কার্তিক ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পুরস্কার ঘোষণার সময়ে কার্তিক তাঁর পরিবারের সঙ্গে টিভির সামনে বসে রয়েছেন। সেরা অভিনেতা হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার মুহূর্তেই, তিনি আনন্দে চিৎকার করে ওঠেন এবং উদযাপন শুরু করেন। তাঁর বাবা-মা গর্বে মুখ উজ্জ্বল করে ছেলেকে জড়িয়ে ধরেন। এবং তাঁকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। তাঁর মা স্নেহের সঙ্গে ছেলের গালে চুম্বন করেন, যা এই উদযাপনকে আরও আবেগঘন করে তোলে।

 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

ভিডিওটি শেয়ার করে কার্তিক লেখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না… কিছু মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়, আর এটি তেমনই একটি মুহূর্ত। বছরের পর বছর ধরে লালিত একটি স্বপ্ন অবশেষে সত্যি হল। চিরকাল বিনয়ী, চিরকাল কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, ‘চান্দু চ্যাম্পিয়ন’ হল ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকা রের জীবনীচিত্র। যিনি ১৯৪৪ সালের ১ নভেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। ছবিতে মুরলিকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করার জন্য কার্তিক নিজের শারীরিক পরিবর্তনে কঠোর পরিশ্রম করে ছিলেন। চলচ্চিত্রটিতে তাঁর জীবনের বিভিন্ন পর্যায় এবং প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছিল। পেটকার একাধিক খেলায়, বিশেষ করে কুস্তি এবং হকিতে পারদর্শী ছিলেন। এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ১৪ জুন।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা