দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে রুশ হামলার বলি বাংলাদেশি নাবিক, শোকে পাথর বাবা-মা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতীয় পড়ুয়া নবীন শেখরগৌরার মতোই মর্মান্তিক পরিণতি ঘটল বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান আরিফের। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আছড়ে পড়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্র। আর তাতেই প্রাণ হারান মেরিন ইঞ্জিনিয়ার আরিফ। আর ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরেই কার্যত শোকে পাথর আরিফের বাবা-মা। আদৌ প্রিয় সন্তানের মৃতদেহ দেশে ফেরানো যাবে কিনা, তা বুঝতে পারছেন না তাঁরা।

বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা আরিফ ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলে। চট্টগ্রাম মেরিন আকাদেমি থেকে পাশ করার পরে ২০১৬ সালে ‘এমভি বাংলার সমৃদ্ধি’  জাহাজে তৃতীয় ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নেন। গত পাঁচ বছরের বেশি সময় ধরে একের পর এক দেশে জাহাজ নিয়ে ছুটেছেন আরিফ। এবারও রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই পাড়ি দিয়েছিলেন ইউরোপে। কিন্তু ওই যাত্রা যে শেষ যাত্রা হবে তা ঘুণাক্ষরে আঁচ করতে পারেননি। যুদ্ধ শুরু পরে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়েছিল ‘এম ভি বাংলার সমৃদ্ধি’।  ইউক্রেনে জাহাজ আটকে থাকার খবরের পরেই আরিফের পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। অঘটনের শঙ্কা জেগেছিল মনে। তাঁদের সেই শঙ্কা সত্যি হলো।

আরিফের ছোট ভাই মোহাম্মদ তারেক সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকালে যখন জাহাজে হামলা হয়েছিল তখন আরিফ ছাড়াও আরও ২৯ বাংলাদেশি নাবিক ছিলেন। হামলার পরে তাঁরাই আরিফের মর্মান্তিক মৃত্যুর খবর দিয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা যেমন শোকে পাথর, তেমনই বারে বারে জ্ঞান হারাচ্ছেন মা।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ