জানেন কী বিদেশে যুদ্ধ করতে গিয়ে কত মার্কিন সেনাকে প্রাণ দিতে হয়েছে?

বিভিন্ন দেশে হামলা চালাতে গিয়ে সাত হাজার মার্কিন সেনাকে প্রাণ দিতে হয়েছে। ইরাকে ৪ হাজার ৫৯৮ জন এবং আফগানিস্তানে ২ হাজার ৩২৪ জন মার্কিন সেনা মারা গিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সামরিক অভিযান শুরু করার পরে বার বার সেনা সাহায্য চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে করুণ আর্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করলেও সেনা পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তার জন্য বিদেশি মিত্র দেশগুলির নেতাদের সমালোচনার মুখেও পড়েছেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রধান। রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধে না জড়ানোর পিছনে কী কারণ?

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, অতীতে বিদেশের মাটিতে যুদ্ধ করতে গিয়ে চরম মাসুল দিতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দাদাগিরি দেখাতে গিয়ে যেমন দেশের সেনাদের বলি দিতে হয়েছে, তেমনই জলের মতো অর্থ খরচ করতে হয়েছে। তাতে একদিকে যেমন সেনাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে, তেমনই অর্থনৈতিকভাবে ধাক্কা খেতে হয়েছে। তাই পূর্বসূরিদের পথে হাঁটতে চাইছেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যুদ্ধের মূল্য শীর্ষক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৯/১১ হামলার পরে গোটা বিশ্বের কাছে নিজেদের শক্তি জাহির করতে গিয়ে বিভিন্ন দেশে হামলা চালাতে গিয়ে সাত হাজার মার্কিন সেনাকে প্রাণ দিতে হয়েছে। ইরাকে ৪ হাজার ৫৯৮ জন এবং আফগানিস্তানে ২ হাজার ৩২৪ জন মার্কিন সেনা মারা গিয়েছেন। প্রতি বছর গড়ে ৩৫০ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

শুধু যে দেশের সেনা সদস্যদের হারাতে হয়েছে তাই নয়, বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রশাসন। গত ২০ বছরে বিদেশে যুদ্ধ লড়তে গিয়ে ৮ ট্রিলিয়ন ডলার খরচ করেছে মার্কিন প্রশাসন। ভারতীয় মুদ্রায় ৬১০ লক্ষ কোটি টাকা।  বিদেশে যুদ্ধ করতে গিয়ে আমেরিকাকে একাধিক দেশের কাছে হাত পেতে ঋণ নিতে হয়েছে। আর সেই ঋণের সুদ বাবদ ৮২ লক্ষ কোটি টাকা শোধ করতে হয়েছে। যেখানে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। অর্থা‍ৎ ভারতের ১৬ বছরের প্রতিরক্ষা বাজেটের সম পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে সুদ চোকাতে গিয়ে।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি