বন্ধুদের সঙ্গে মিলে বউকে গণধর্ষণ! গ্রেফতার স্বামী সহ ৩

অভিযোগ উঠেছে, জুয়ায় হেরে যেতেই গৃহবধূর স্বামী তাঁর দুই বন্ধুকে ছাড়পত্র দিয়ে দেয় বউয়ের সঙ্গে জোর করে সহবাস করার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ আর টাকার বিনিময়ে বউকে গণধর্ষণ করার জন্য বন্ধুদের হাতে তুলে দিয়েছিল স্বামী। পরে নিজেও যোগ দেয় সেই নারীদেহ লুটেপুটে খাওয়ার পালায়। কিন্তু স্বামী(Husband) সহ তার বন্ধুদের(Friends) এই অত্যাচার মুখ বুজে মেনে নেননি বছর কুড়ির গৃহবধূ। সোজা থানায় গিয়ে তাঁর ওপর হওয়া অত্যাচারের অভিযোগ জানান তিনি। আর সেই অভিযোগেই পুলিশ গ্রেফতার করল ওই গৃহবধূর স্বামী সহ ৩জনকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার(Kolkata) বুকে। বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার কাশীপুর(Kashipur) এলাকায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ ৩জনকে গ্রেফতার করে। শনিবার ধৃত ৩জনকে তোলা হয় আদালতে।

জানা গিয়েছে, অত্যাচারিতা গৃহবধূর বাড়ি বিহারে। অসুস্থতার জন্য তিনি স্বামীর সঙ্গে কলকাতায় এসেছিলেন। বাড়ি ভাড়া নেন কাশীপুর রোডে। বৃহস্পতিবার রাতে সেই ভাড়াবাড়িতেই বসেছিল মদের আসর। তাতে ওই মহিলার স্বামী-সহ মোট তিনজন অংশ নেয়। মসের আসরেই শুরু হয়েছিল জুয়া খেলা। তাতে প্রতিবাদ করেন ওই গৃহবধূ। যদিও সেই কথায় কান দেয়নি ওই ৩জন। জুয়ায় হেরে যেতেই গৃহবধূর স্বামী তাঁর দুই বন্ধুকে ছাড়পত্র দিয়ে দেয় বউয়ের সঙ্গে জোর করে সহবাস করার জন্য। এরপরেই গৃহবধূর স্বামীর হাতে মদের বোতল আর ৩ হাজার টাকা ধরিয়ে দুই যুবক ওই গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁদের কাজ শেষ হতেই গৃহবধূর স্বামীও নিজের শরীরের খিদে মিটিয়ে নেন। ৩ জনের হাতে গণধর্ষণের জেরে ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সঙ্গে শুরু করেন কান্নাকাটি। তার জেরে প্রতিবেশীরা এগিয়ে এলে গণধর্ষণের বিষয়টি সামনে আসে। 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪