আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

শুক্রবার (১৪ অগস্ট), আরজি-কর কাণ্ডে নির্যাতিতার বাবার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে নির্মল ঘোষকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় বারাকপুর আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার (১৪ অগস্ট), আরজি-কর কাণ্ডে নির্যাতিতার বাবার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে নির্মল ঘোষকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় বারাকপুর আদালত। নির্যাতিতার বাবার করা নতুন অভিযোগের ভিত্তিতে “সোন অ্যারেস্ট” দেখানো হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। এদিন এই মামলায় যে ক’টি ধারা দেওয়া হয়েছিল তা জামিনযোগ্য হলেও, বাবার দেওয়া গোপন জবানবন্দীর বিষয়গুলি খতিয়ে দেখতেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলরকে।

পাশাপাশি, নির্মল ঘোষকে ২০২৪ সালের লটারি মামলায় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও পুরনো একটি তোলাবাজির মামলায় সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত। এদিন দুই অভিযুক্তকে খড়দহ থানা থেকে বারাকপুর নিয়ে যাওয়ার সময় যে হেনস্থার শিকার হতে হয়েছিল, সেটাও তুলে ধরেন নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী। সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী ও জানান, হেনস্থায় সঞ্জীবের চোখে আঘাত লেগেছে। নির্মল ঘোষেরও আঘাত লেগেছে। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে পুলিশ হেফাজতে থাকাকালীন দুই অভিযুক্তকে চিকিৎসা করানোর নির্দেশ দেয় আদালত।

নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী জানান, একটি মামলা অন্য আদালতে (শিয়ালদহ কোটে) স্থগিত থাকা অবস্থায় একই বিষয়কে কেন্দ্র করে নতুন করে মামলা করা যায় না। ২০২৪ সালের মামলাকে কেন্দ্র করে প্রাক্তন বিধায়ক-কে হয়রানি করা হচ্ছে। লটারি মামলায় নির্মল ঘোষের বিরুদ্ধে আইনি ধারাগুলি সবই জামিনযোগ্য। সেই মামলা ভিত্তিতে নির্মল ঘোষের ১৪ দিনের পুলিশ হেফাজত চায় পুলিশ। যদিও আদালত ৮ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

অপরদিকে, সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী প্রশান্ত কুমার সাহা জানিয়েছেন, অভয়ার বাবা অভিযোগ করেছেন যে, তথ্য প্রমাণ লোপাটের জন্য তার মেয়ের মৃতদেহ তড়িঘড়ি সৎকার হয়েছে। সেই মামলায় সঞ্জীবের ১৪ দিনের জেল হয়েছে। অন্য মামলায় তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত। এরপরই, আদালত থেকে দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে, নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা তা দেখা হবে।  তবে এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী অবশ্য প্রকাশ্যে কোন মন্তব্য করেননি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস