ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির পর এবার শহরের বিভিন্ন হোটেল ও আবাসনে কড়া নজরদারি শুরু করল প্রশাসন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং নিয়ম মেনে ব্যবসা চলছে কি না সবকিছু খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার মার্কুইস স্ট্রিটে বেশ কয়েকটি হোটেলে ঘুরে দেখেন তিনি। সেখানেই  একাধিক হোটেলে অনিয়ম ধরা পড়েছে বলে জানা গিয়েছে। সেই কারণে ছয়টি হোটেল সিল করে দেওয়া হয়েছে। 

সম্প্রতি মধ্য কলকাতার নিউ মার্কেট-ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই শহরের হোটেল, লজ ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরু রাস্তা, জরুরি নির্গমনের পথের অভাব এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে হোটেলগুলির বিরুদ্ধে এবার সরাসরি পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে প্রশাসন। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পরিদর্শনকারী দল বিভিন্ন হোটেলে গিয়ে নথিপত্র এবং নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে। কোথাও প্রয়োজনীয় অনুমোদন বা নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কয়েকটি হোটেল সিল করে দেওয়া হয়।   রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, যে গেস্ট হাউসগুলি ফায়ার লাইসেন্সের জন্য আবেদন  করেনি  সেগুলির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। 

আরও পড়ুন: ‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

পুরমন্ত্রী বলেছেন,  , ‘‘গেস্ট হাউসগুলির অনেক ঘরে অতিথি রয়েছেন। কিন্তু ফায়ার লাইসেন্স নেই। কর্তৃপক্ষের তরফে আবেদনই করা হয়নি। আমরা সিল করেছি।’ উল্লেখ্য, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে  মৃত্যু হয়েছে পাঁচ বাংলাদেশি নাগরিকের। তাদের  দেহ শনিবার সকালে বেনাপোলে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।  

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা