তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন তীব্র রোদের পর ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে নতুন সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে তার আগে আজ রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক।

রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ ব্রস্তি হতে পারে। বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার