যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলের পর উরুগুয়ে। অক্টোবর মাসে ভারতের সঙ্গে খেলতে আসছে দুবার বিশ্বকাপজয়ী ফুটবল দল। আগামী ৬ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম উরুগুয়ের এই ফিফা ফ্রেন্ডলি ম্য়াচ। আজ, বৃহস্পতিবার উরুগুয়ের ফুটবল সংস্থা ও এআইএফএফ যৌথভাবে এই ঘোষণা করেছে। চলতি বছরের ৩ অক্টোবর ব্রাজিলের সঙ্গে যুবভারতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তার ঠিক তিনদিন পরেই উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।

অর্থাৎ দুর্গাপুজোর আগে পরপর দুটি হেভিওয়েট ফুটবল দলের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে পাবেন ক্রীড়াপ্রেমীরা। তবে শুধুই উরুগুয়ে ও ব্রাজিল নয়, পানামার সঙ্গেও সল্টলেক স্টেডিয়ামে বিশাল কাইথদের ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৬ সেপ্টেম্বর। তবে পানামা বনাম ভারতের ম্যাচের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ফিফা। সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার নিয়মেই রয়েছে, কোনও ফ্রেন্ডলি ম্যাচ হলে দুই দেশের তরফে প্রস্তাব যায় তাদের কাছে। ফিফা সবকিছু খতিয়ে দেখে গ্রিন সিগন্যাল দেয়, তারপর সংশ্লিষ্ট দুই দেশের ফুটবল সংস্থা আলোচনা করে একটি তারিখ নিশ্চিত করে খেলার আয়োজন করে। ভারতের ক্ষেত্রে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ দুটি নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু পানামার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।

আরও পডুন: ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

এই ম্যাচটির সঙ্গে ভারতের একটি যোগসূত্রও রয়েছে। উরুগুয়ের বর্তমান প্রধান কোচ দিয়েগো ফোরলান ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছিলেন। ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উরুগুয়ে বর্তমানে ২০তম স্থানে রয়েছে। যা ঘরের মাঠে ভারতের জন্য আরও একটি কঠিন পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যাই হোক বাঙালির প্রাণের দুর্গাপুজোর আগে দুটি বড় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে। যা ফুটবলপ্রেমীদের কাছে বড় পাওনা।

অক্টোবরের কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪