মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসিদের দায়িত্ব এবার আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের হাতে তুলে দিল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৭ অগস্ট) মার্কিন ক্লাবের পক্ষ থেকে গনজালেজকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। আর্জেন্টিনার প্রাক্তন এই উইঙ্গার এবারই প্রথম দেশের বাইরে কোনও ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। 

তবে গঞ্জালেস এখনই মায়ামির ডগআউটে দাঁড়াচ্ছেন না। আমেরিকা কাজ করার প্রয়োজনীয় অনুমতি না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োসই দলের দায়িত্ব সামলাবেন। অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে মায়ামির কোচের দায়িত্ব নেবেন গঞ্জালেস। ৫২ বছরের গঞ্জালেস এবং মেসি দু’জনের জন্মই আর্জেন্টিনার রোজারিও শহরে। ফুটবলার হিসেবে উইঙ্গার পজিশনে খেলেছেন গঞ্জালেস। ইউরোপের একাধিক বড় ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া এবং রিয়াল জারাগোজার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন গঞ্জালেস । ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে দেশের হয়ে মোট ৫৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ফুটবল থেকে অবসরের পর ২০২০ সালে কোচিং পেশায় প্রবেশ করেন। এরপর আর্জেন্টিনার তিনটি ক্লাবের দায়িত্ব সামলেছেন। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ আমেরিকার ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণ করা। 

আরও পড়ুন: কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

গঞ্জালেস এমন এক সময় মায়ামির দায়িত্ব নিতে চলেছেন, এইসময় দলের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। হোয়োসের অধীনে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হয়েছে মায়ামি। ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। ২০২৬ বিশ্বকাপের পর মেসিদের দল এখনও আগের ছন্দে ফিরতে পারেনি। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোয় নতুন কোচের সামনে প্রথম কাজই হবে দলের আত্মবিশ্বাস ফেরানো এবং ধারাবাহিক জয়ের পথে ফেরানো। মায়ামি দলকে নতুন কৌশলে সাজানোও গঞ্জালেসের অন্যতম বড় পরীক্ষা। বিশেষ করে মেসিকে কেন্দ্র করে আক্রমণভাগের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি দলের সামগ্রিক ভারসাম্য ফেরানো তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে দায়িত্ব নেওয়ার আগেই শাস্তির মুখে পড়েছেন অন্তর্বর্তী কোচ হোয়োস। লিগের নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করার নিয়ম বারবার ভাঙার অভিযোগে তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। নির্ধারিত বিরতির পর সময়মতো দলকে মাঠে ফেরাতে না পারার কারণে একাধিকবার নিয়ম লঙ্ঘন হয়েছিল বলে জানানো হয়েছে। এর আগে অবশ্য মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন হোয়োস।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত