রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনিয়াখালিতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। ঘরের দেওয়ালে লেখা ছিল ‘আমাদের ৩ জনের মৃত্যু জন্য দায়ী রবীন্দ্রনাথ, টিঙ্কু,মেয়ে ,জামাই।’ সেই ঘটনার এবার রহস্য উন্মচন করল পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির ডানকুনির বাসিন্দা উত্তম চাঁই (৫২) তার স্ত্রী রুপা চাঁই (৪৫) ও মেয়ে অঙ্কিতা চাঁই (১৭)  চার মাস আগে ধনিয়াখালির সোমসপুর দুলেপাড়ায় একটি বাড়িতে ভাড়া আসেন। এলাকায় সে ভাবে কারও সঙ্গে মেলামেশা ছিল না পরিবারের সদস্যদের। শুক্রবার (২৮ অগস্ট) সকালে প্রতিবেশীরা কাউকে দেখতে না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। তিনিই পুলিশকে খবর দেন। তারপরেও ডেকে সারা না পেয়ে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। একটি ঘরের সিলিং ফ্যান থেকে একসঙ্গে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারকরা হয়। ঘরের দেওয়ালে লেখা ছিল  সুইসাইড নোট। তার ভিত্তিতেই প্রতিবেশী রবীন্দ্রনাথ মুর্মু, বাড়ির মালিক মধুমিতা সিংহ রায়, মধুমিতার মা টিঙ্কু ওরফে ইন্দ্রানী সিংহ রায়, এবং মধুমিতার স্বামী জয় সিংহ রায়কে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ভাড়া বাড়ির মালিক মধুমিতা সিংরায় কাছ থেকে বাড়িটি ক্রয় করার জন্য চার লক্ষ টাকা অগ্রিম দেন উত্তম চাঁই। অন্যদিকে প্রতিবেশী রবীন্দ্রনাথ মূর্মুর বাড়িতে প্রতিদিন পানীয় জল আনতে যেতো উত্তম চাঁইয়ের পরিবারের সদস্যরা। রবীন্দ্রনাথের বাড়ি থেকে লক্ষাধিক টাকা সোনার গহনা চুরি যায় ১৬ অগস্ট।  ঘরের তালা না ভেঙে কিভাবে চুরি হল তা নয়ে সন্দেহ গিয়ে পড়ে উত্তমের ওপর। ২২ অগস্ট এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সোনা বিক্রি করেছিল উত্তম। ৮ লক্ষ টাকায়  সেই সোনা বিক্রি করে। বাড়ি কেনার জন্য বাড়ির মালিককে সেখান থেকে ৪ লক্ষ টাকা দিয়েছিল। সোনা চুরির পর থেকে উত্তমের বাড়িতে এসে চাপ দিতে থাকে রবীন্দ্রনাথ সহ মধুমিতা জয় ও ইন্দ্রানী।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে উত্তম চাঁই তার দোষ স্বীকার করেন এবং গয়না বেচে হাতে আসা ৮ লক্ষ টাকা রবীন্দ্রনাথকে ফিরিয়ে দেন। তবে গহনার বাজারদর অনুযায়ী আরও চার লক্ষ টাকা পাওনা বলে উত্তমকে জানায় রবীন্দ্রনাথ।  সেই সময়ে বাড়ির মালিক মধুমিতা সিংহরায় তাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। সাঁড়াশি চাপে পরে চরম সিদ্ধান্ত নেয় উত্তমের গোটা পরিবার।  মৃত্যুর আগে দেওয়ালে লিখে যায় সুইসাইড নোট। এই ঘটনায় আরও একজন জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়। তবে তিনজনের মৃত্যুর পিছনে সত্যি এই ঘটনা রয়েছে কিনা, বকেয়া টাকা ফিরিয়ে দিতে সত্যি চাপ দেওয়া হয়েছিল কি না তা যেমন খতিয়ে দেখছে পুলিশ।  আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।  

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর