নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর যন্তরমন্তরে নিট বিক্ষোভের সময় বিক্ষোভকারী নিশু আজাদের বাবার উপরে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী তথা গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে আটক করল দিল্লি পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোপন ডেরায় হানা দিয়েই ‘গুন্ডামির’ দায়ে অভিযুক্ত উগ্র হিন্দুত্বের পোস্টার বয়কে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বতন্ত্র গ্রেফতার হওয়ায় যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত জুলাইয়ে যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সময় যন্তর মন্তরে এক বিক্ষোভকারী নিশু আজাদের বাবা সঞ্জয় আজাদের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছিল স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই উগ্র হিন্দুত্ববাদী যুবনেতাকে গ্রেফতারের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি। কিন্তু অভিযোগ বিজেপি নেতা কপিল মিশ্রের ঘনিষ্ঠ হওয়ার কারণে কোনও ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। সম্প্রতি নেহা সিংয়ের পডকাস্টে নিশু আজাদের বাবার উপরে হামলা চালানোর কথা স্বীকার করেন স্বতন্ত্র। সেই সঙ্গে দাবি করেন, তার হাতে যে লাঠি ছিল, তা দিল্লি পুলিশের। এমনকি পায়ে যে জুতো পরেছিলেন, তাও দিল্লি পুলিশের। খুনের চেষ্টার মামলার অভিযোগে মামলা দায়ের হলেও তাকে জেলে পোরার মতো হিমম্ম‍ৎ দিল্লি পুলিশ দেখাতে পারেনি বলে দাবি করেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রকে নিজের ‘বড় ভাই’ হিসেবেও দাবি করেন।

স্বতন্ত্রের ওই স্বীকারোক্তির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আবার নতুন করে উত্তপ্ত হতে শুরু করে দিল্লি। স্বঘোষিত গোরক্ষকের বিরুদ্ধে গুন্ডামির অবিযোগ তুলে গ্রেফতারির দাবি তুলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থানা ঘেরাও করে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের যুবনেতা, নির্দলীয় সাংসদ পাপ্পু যাদব, আজাদ সমাজ পার্টি-র নেতা চন্দ্রশেখর আজাদ। আরশোলাদের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই গোপন ডেরা থেকে স্বতন্ত্র ফের হুঙ্কার ছাড়েন, ‘আবার এমন ঘটনা ঘটলে ফের মারব।’ ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই দিল্লি পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়, ৭২ ঘন্টার মধ্যেই স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্রকে গ্রেফতার করা হবে। তবে কয়েক ঘন্টার মধ্যেই ‘গুন্ডামির’ কথা স্বীকার করা তথাকথিত গোরক্ষককে পাকড়াও করেছে দিল্লি পুলিশ।

 

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে