নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। হিঙ্গলগঞ্জ থানার ৪ নম্বর স্যান্ডেলবিল এলাকার ঘটনা। ধৃতের নাম, আশিক সর্দার। বয়স ২৫ বছরের কাছাকাছি। নাবালিকার পরিবারের অভিযোগ, গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়িতে একা ছিল নির্যাতিতা ও তাঁর বোন। তাঁদের মা-বাবা কিছু কাজের জন্যে বাইরে গিয়েছিলেন। তখনই এলাকার বাসিন্দা ওই যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে এবং প্রতিবন্ধী নাবালিকাকে ডেকে নিয়ে যায়। সে চলেও যায় যুবকের সঙ্গে। তখনই যুবক মেয়েটিকে ভুল বুঝিয়ে নির্জন জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং হাত-পা চেপে ধরে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন জঙ্গলে ছুটে যান। আর তাঁদের দেখেই আশিক পালিয়ে যায়। এরপর তাঁরাই নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তাঁকে এই অবস্থায় দেখে রীতিমতো চমকে যায় বাবা-মা। নির্যাতিতা মেয়েকে নিয়েই তাঁরা হিঙ্গলগঞ্জ থানায় যায় এবং লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো মামলা রুজু করে তাঁকে বুধবার (৩০ সেপ্টেম্বর) বসিরহাট আদালতে পাঠানো হয়েছে।

এই বিষয়ে নির্যাতিতার বাবা জানিয়েছেন, ‘আশিক আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওঁর নামে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। পাড়ায় ওর কোনও সুনাম নেই। একাধিক অপরাধ করেছে ও। আমরা এখন থানায় অভিযোগ জানাতে এসেছি। আমরা চাই ওঁর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। সুবিচার চাই। আমার মেয়েকে ও মুখ চেপে জঙ্গলে তেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আমার মেয়ে প্রতিবন্ধী। ওঁর যেন ফাঁসি হয়।’ নির্যাতিতা নাবালিকাকে এখন মেডিক্যাল পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। 

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য