পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই খুলে যেতে পারে বহু প্রতীক্ষিত দ্বিতীয় ফরাক্কা সেতু। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন সেতু দিয়ে শুরু হয়ে যাবে যান চলাচল। গঙ্গার উপর তৈরি এই চার লেনের সেতু চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ আরও মসৃণ হবে। একই সঙ্গে পুরনো ফরাক্কা সেতুর উপর থেকেও কমবে যানবাহনের চাপ।

দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ ফরাক্কা। গঙ্গার দুই পারে রয়েছে মুর্শিদাবাদ ও মালদহ। সাতের দশকে তৈরি পুরনো ফরাক্কা সেতুর উপর দিয়েই বছরের পর বছর ধরে চলেছে বিপুল সংখ্যক গাড়ি। সময়ের সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ায় সেতুটিতে চাপও বেড়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক এবং অন্যান্য পণ্যবাহী গাড়ির জন্য ফরাক্কা এলাকায় যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় সেতু পার হতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতা ও দক্ষিণবঙ্গের যোগাযোগেও।

আরও পড়ুন: ‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

এই পরিস্থিতির বদল আনতেই গঙ্গার উপর দ্বিতীয় সেতু তৈরির উদ্যোগ নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২০১৮ সালে শুরু হয়েছিল নির্মাণকাজ। প্রায় আট বছর পর এখন সেতুটি যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হয়েছে চার লেনের। নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫১২ কোটি টাকা। সেতুতে থাকছে আলাদা এমার্জেন্সি লেনও। কোনও গাড়ি মাঝপথে বিকল হয়ে গেলে মূল রাস্তায় দাঁড় করিয়ে যান চলাচল আটকে না রেখে ওই জায়গায় সরিয়ে নিয়ে মেরামত করা যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, পুরনো ফরাক্কা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার ছোট-বড় গাড়ি যাতায়াত করে। নতুন সেতুর একটি লেন ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষাও সফল হয়েছে বলে খবর। এ বার পুরো সেতুটিই যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ফরাক্কা সেতু চালুর লক্ষ্যে কাজ এগোচ্ছে।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি