‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ‘শুদ্ধিকরণ’ করার নাম করে এক বিবাহিত মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, সেই নির্যাতনের ভিডিয়োও করা হয় বলে অভিযোগ। কোনও ভাবে সেখান থেকে পালিয়ে গেলেও রেহাই মেলেনি। তাঁকে ধাওয়া করে ধরে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন।

ঘটনাটি গুজরাতের সুরেন্দ্রনগর জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন তাঁর স্বামী ও আত্মীয়েরা। এর পর দু’জনকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘শুদ্ধিকরণ’ বা ধর্মীয় আচার পালনের কথা বলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু পরে ওই মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোেগ পুলিশের। অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়োও করা হয়েছিল। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ নিজে থেকেই তদন্ত শুরু করে মহিলার খোঁজ নেয়। কারণ, ঘটনার পর প্রথমে তিনি থানায় অভিযোগ দায়ের করেননি। পরে তাঁর বয়ান নথিভুক্ত করা হয় এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

পুলিশের দাবি, নির্যাতনের সময় কোনও ভাবে ওই মহিলা সেখান থেকে পালিয়ে যান। কিন্তু অভিযুক্তেরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাঁকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ন’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিয়ো তৈরি ও তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে প্রত্যেক অভিযুক্তের কী ভূমিকা ছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?