পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিন। পুজোর ক’টা দিন শহর থেকে শহরতলি মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রাস্তাঘাট ও রেলপথের ভিড়ও। রাত পর্যন্ত চলবে প্যান্ডেল হপিং, আর সেই ভিড় সামলাতেই এবার বড় উদ্যোগ নিল রেল। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যা, থাকছে রাতভর ট্রেন পরিষেবাও। পাশাপাশি ২৪ ঘণ্টা নজরদারি ও বাড়তি যাত্রী পরিষেবার ব্যবস্থায় দুর্গাপুজোর ভিড় সামলাতে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন।

রেল সূত্রে খবর, ১৬ থেকে ২১ অক্টোবর পুজোর ভিড়ের সময়ে মোট ৫১টি স্পেশাল EMU পরিষেবা চালানো হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১। এর মধ্যে ৩৮টি চলবে রাতে। পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়ে উত্তর, মেন ও দক্ষিণ শাখায় চলবে আরও ১৩টি স্পেশাল ট্রেন। ফলে প্যান্ডেল হপিং থেকে বাড়ি ফেরা দুই ক্ষেত্রেই যাত্রীদের সুবিধা হবে। শুধু পুজোর দিনগুলিই নয়, আগেভাগেই বাড়ানো হচ্ছে ট্রেন পরিষেবা। ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় চারটি প্রি-পুজো স্পেশাল EMU চালানো হবে। কেনাকাটা কিংবা পুজোর প্রস্তুতিতে যাঁরা ওই শাখায় যাতায়াত করবেন, তাঁদের ভিড় সামলাতেই এই উদ্যোগ। পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর নিজ নিজ উৎস স্টেশন থেকে ছাড়া শহরতলির গ্যালপিং EMU-সহ নির্দিষ্ট ট্রেনগুলি সব ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে দাঁড়াবে। ফলে ছোট স্টেশনগুলির যাত্রীদেরও বাড়তি সুবিধা হবে। 

আরও পড়ুনঃ রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

জরুরি পরিস্থিতি সামলাতে রেলের ব্যবস্থা

•২৪ ঘণ্টার বিশেষ ওয়ার রুম চালু থাকবে।

•CCTV-র মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

•কোনও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ দল প্রস্তুত থাকবে।

•প্রধান স্টেশনগুলিতে স্ট্যান্ডবাই রেক রাখা হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত ট্রেন চালানো যায়।

•অতিরিক্ত লোকো ক্রু প্রস্তুত রাখা হবে।

•মেডিক্যাল বুথ থাকবে, যাতে অসুস্থতা বা শারীরিক সমস্যায় দ্রুত চিকিৎসা মেলে।

•মোবাইল রক্ষণাবেক্ষণ দল প্রস্তুত থাকবে, যাতে ট্রেন বা পরিকাঠামোগত সমস্যা দ্রুত মেরামত করা যায়।

•যাত্রীদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে।

•অতিরিক্ত ভিড় সামলাতে প্রবেশ ও বেরোনোর পৃথক পথ রাখা হয়েছে শিয়ালদহে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর