ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আবার ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা চালাল রুশ সেনাবাহিনী। শনিবার (১০ অক্টোবর) জাপোরিঝঝিয়া ওই হামলা চালানো হয়। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে তিন শিশু-ও রয়েছে। হামলায় আরও ১৬ জনের মতো গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। গত কয়েকদিন ধরে রাশিয়া যেভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে তাতে মৃত্যুমিছিলের সারি আরও বাড়বে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘এদিন ভোরে জাপোরিঝঝিয়ার একটি বহুতলের উপরে গ্লাইড বোমা ফেলে রুশ বাহিনী। বোমার আঘাতে বহুতল ভবনটি তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায়। শুধু জাপোরিঝঝিয়ায় নয়, আরও ১৩টি জায়গায় হামলা চালিয়েছে রুশ সেনা।’

গত বৃহস্পতিবারই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে যাত্রীবাহী দুটি বাসে গ্লাইড বোমা হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ওই হামলায় কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন আরও ১৮ জন। দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছিলেন, সাধারণ মানুষের প্রাণহানি বাড়াতেই পরিকল্পিতভাবে যাত্রীবাহী বাস দুটিকে নিশানা করেছে রুশ বাহিনী। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনজুড়ে সম্প্রতি রাশিয়ার হামলা ও বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, চলতি বছরের অগস্টের মধ্যেই ইউক্রেনে যত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তা ২০২৫ সালের মোট প্রাণহানির সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গত বুধবার ভোরে কিয়েভের পূর্বাঞ্চলীয় প্রিলুকি শহরে একটি পাঁচতলা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ২২ জন নিহত হন। নিহত শিশুদের তিনজনের বয়সই ছিল মাত্র এক বছর।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার