বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের প্রভাব মানুষের জীবন, কর্মজীবন ও আর্থিক পরিস্থিতিতে পড়ে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। আর এবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। আগামিকাল সোমবার, ১২ অক্টোবর স্বাতী নক্ষত্র ছেড়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বুধ। এই পরিবর্তনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। তাঁদের মতে, এই সময় তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ আসতে পারে। ৩ নভেম্বর পর্যন্ত চলবে বুধের এই গোচর। কোন তিন রাশি ভাসবে সাফল্য ও অর্থের বন্যায়? আপনার রাশি রয়েছে কি সেই তালিকায় জেনে নিন-

কবে হবে বুধের নক্ষত্র পরিবর্তন?

গণনা অনুযায়ী, ১২ অক্টোবর ২০২৬, সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে বুধ স্বাতী নক্ষত্র থেকে বেরিয়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রে বুধের অবস্থান থাকবে ৩ নভেম্বর ২০২৬  মঙ্গলবার ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, শিক্ষা, যুক্তিবোধ ও ব্যবসার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। 

 ১. বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে । এই সময় আয়-ব্যয়ের ভারসাম্য উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও কাজের মাধ্যমে প্রশংসা পেতে পারেন। লেখালিখি, সাহিত্য ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। নিয়মিত চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 ২. সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের বিশাখা নক্ষত্রে প্রবেশ নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে । এই সময়ে কথা বলার দক্ষতা এবং নিজের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা কর্মক্ষেত্রে বিশেষ কাজে আসতে পারে। কাজের সূত্রে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সাফল্য এনে দেবে। পাশাপাশি নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

 ৩. ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও এই গোচর শুভ ফলদায়ক হতে পারে বলে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের সামনে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণ, আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া এবং পুরনো কাজের অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। জমি-বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও অনুকূল ফল পেতে পারেন। 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার