শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে জামিন পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তবে এখনও শ্রীঘরে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে জামিন পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তবে এখনও শ্রীঘরে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ২০১৮ সালের একটি তোলাবাজি মামলায় সব্যসাচী দত্তকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের একক বেঞ্চ। সব্যসাচীর বিরুদ্ধে ২ লক্ষ ৩০ হাজার টাকার তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

তবে আদালতের নির্দেশ, তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। সেই শর্তেই তাঁকে জামিন দেওয়া হয়েছে। সুতরাং নির্দিষ্ট শর্ত মেনেই তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। মাস কয়েক আগে সল্টলেকের একজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য পায় বিধাননগর উত্তর থানার পুলিশ। জানা যায়, তৃণমূল শাসনকালে ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ লুঠেছেন তিনি। তোলাবাজির টাকায় বিপুল সম্পত্তি বানিয়ে নিয়েছেন। ইতিমধ্যেই সব্যসাচীর লকার ও বাড়ি থেকে তিন কেজি সোনা, দেড় কেজি রুপো এবং সোনা কেনার রসিদ উদ্ধার করেছে পুলিশ। তাঁর এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও  দেড় কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে।

এর আগে দু’বার জামিনের আবেদন করেছিলেন সব্যসাচী, কিন্তু দু’বারই তাঁর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সব্যসাচীর ভয়েস স্যাম্পেল রেকর্ড করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কন্ঠস্বরের নমুনা রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর পুজোর আগে আবারও জামিনের আবেদন করেন সব্যসাচী। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে জামিনের আবেদন করেছিলেন সুজিত বসুও। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে সুজিত বিনাই এবার শ্রীভূমির পুজো হবে ধুমধাম করে।

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর