ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

বর্ধমানের কাঞ্চননগরের তন্তুবায় পাড়ায় বাস করতেন পাঁচকড়ি মণ্ডল। তাঁত বুনে কাপড় তৈরি ও বিক্রি করে সংসার চলত তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁত বুনে চলত সংসার। অভাবের সংসারে দুর্গাপুজো করা কার্যত অসম্ভব। কথায় আছে, দুর্গাপুজো ধনীদের। এই পুজোর খরচ জোগানো অনেকের পক্ষেই প্রায় অসম্ভব। কিন্তু স্বয়ং মা দুর্গাই যদি স্বপ্নাদেশ দেয়, তাহলে কী উপেক্ষা করা যায়? তাই সংসারের অভাবকে উপেক্ষা করেই বর্ধমানের কাঞ্চননগরের মণ্ডল বাড়িতে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। পুজোর খরচের জন্যে বাড়ি বাড়ি ভিক্ষে করতে হয়েছিল বাড়ির কর্তাকে। সেই ভিক্ষের চাল আর কড়ি দিয়েই আয়োজন করা হয় দুর্গাপুজোর। সেই পুজোর বয়স আজ ১৩০ বছর। এখনও একই নিয়ম মেনে ওই পুজোর আয়োজন করা হয় ওই বাড়িতে।
জানা যায়, বর্ধমানের কাঞ্চননগরের তন্তুবায় পাড়ায় বাস করতেন পাঁচকড়ি মণ্ডল। তাঁত বুনে কাপড় তৈরি ও বিক্রি করে সংসার চলত তাঁর। অভাবের সংসার হলেও তাঁর বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন মা কালী। কিন্তু দম্পতির কোনও সন্তান ছিল না। স্বাভাবিকভাবেই বংশরক্ষায় কাতর ছিলেন পাঁচকড়ির স্ত্রী। বারবার মা কালীর কাছে সন্তানের জন্যে প্রার্থনা করতেন তাঁরা। লোক কথায়, ঠিক সেই সময়েই মা কালী পাঁচকড়ির স্ত্রীকে স্বপ্নে বলেন, দম্পতির সন্তান হয়ে মা কালী তাঁদের পরিবারে আসবেন। এরপরেই শুরু হয় তাঁদের নতুন ভাবনাচিন্তা। মনে করেন, তবে কী মা কালী দুর্গারূপে তাঁদের অভাবের সংসারে আবির্ভূত হতে চান? এরপরেই মা কালীর পুজোর পাশাপাশি দুর্গা পুজোর সিদ্ধান্ত নেন পাঁচকড়ি মণ্ডল। কিন্তু দুর্গা পুজোর খরচ যে অনেক! সামান্য তাঁতের কাজ করে এত বড় পুজোর খরচ জোগাড় করা কার্যত অসম্ভব। 
ভিক্ষার চাল জমাতে থাকেন ঠাকুরঘরে। সেই ভিক্ষের কড়ি একত্রিত করেই কালীর মন্দিরে মা দুর্গাকে প্রতিষ্ঠা করেন তিনি। শুরু করেন পুজো। এরপরেই ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা ফেরে তাঁদের। বংশরক্ষার চিন্তাও আর থাকেনি। সেই পুজো আর বন্ধ হয়নি, এখনও চলছে ওই বাড়িতে। পূর্বপুরুষদের সেই ঐতিহ্য মেনে আজও পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন মণ্ডল পরিবারের সদস্যরা। অনেকেই মনোবাঞ্ছা পূরণের আশায় ভিক্ষের মানত করেন। আর এটাই এই পুজোর অন্যতম আকর্ষণ। যদিও এখন আর ওই বাড়ির অবস্থা আগের মতো নয়। তাঁদের আর্থিক অবস্থাও অনেক স্বচ্ছল। এছাড়া এই বাড়ির দুর্গাপুজোয় রয়েছে নিজস্ব আচার-অনুষ্ঠানও। মহাষষ্ঠীতে পালকিতে করে কলাবউ আনা হয়। তাকে প্রতিষ্ঠার মাধ্যমেই শুরু হয় পুজো। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরের নির্ঘণ্ট মেনে তৈরি করা হয় পুজোর সময়সূচি। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার