খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে অভিযান চালিয়ে একাধিক বন্দুক-পিস্তল, কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তথা এসটিএফ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় হদিশ মিলল অবৈধ অস্ত্র তৈরির কারখানার! গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে অভিযান চালিয়ে একাধিক বন্দুক-পিস্তল, কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তথা এসটিএফ বাহিনী। পাশাপাশি কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সূত্রে অস্ত্র কারবারির হদিশ পেয়ে কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী। আর পুলিশি অভিযান চালানোর খবর পেয়েই বাড়ি ছেড়ে পালান মালিক।

অভিযোগ, তিনি বাড়ির মধ্যে বেআইনিভাবে অস্ত্র তৈরির কারখানা খুলে বসেছিলেন। দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা শুরু করছিলেন। জানা গিয়েছে, পুলিশের এই অভিযানে দু’টি ৭ এমএম বন্দুক, দু’টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে এসটিএফ। ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করাও সম্ভব হয়েছে। এখন তাঁর খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

তবে ঠিক কতদিন ধরে ওই বাড়িতে অস্ত্র তৈরির কারবারি চলছিল, কাদের থেকে তিনি বরাত নিতেন, কোথা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম কিনতেন, তা নিয়ে এখন তদন্তকারীদের মনে নানা প্রশ্ন ঘুরছে। কাদের সঙ্গে তিনি ব্যবসা করতেন, অস্ত্র কোথায় কোথায় বিক্রি করতেন, সবটা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তকে ধরতে পারলে এই বিষয়ে অনেক তথ্য মিলবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। এই চক্রের নেপথ্যে আর কারা কারা জড়িত, তারও খোঁজ করছে পুলিশ। সুতরাং আবারও অভিযান চালিয়ে বড়সড় অস্ত্র কারবারির ব্যবসা নির্মূল করল পুলিশ। 

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২