পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনে বাড়িতে আত্মীয়-বন্ধুদের আনাগোনা লেগেই থাকে। হঠাৎ অতিথি এলে কী মিষ্টি পরিবেশন করবেন, তা নিয়ে চিন্তায় পড়তে হয় অনেককেই। দোকান থেকে মিষ্টি আনারও সুযোগ থাকে না সবসময়। তবে বাড়িতে কাঁচা পেঁপে থাকলে আর কোনও চিন্তা নেই। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু কাঁচা পেঁপের বরফি। খেতে যেমন মজাদার, তেমনই দেখতে একেবারে দোকানের মিষ্টির মতো। পুজোর আড্ডায় বাড়িতে তৈরি এই মিষ্টি পরিবেশন করলে প্রশংসা পাবেন সকলের কাছ থেকে। রইল সহজ রেসিপি-

উপকরণ

কাঁচা পেঁপে – ১টি মাঝারি আকারের

চিনি – স্বাদ অনুযায়ী

দুধ – আধ কাপ

ঘি – ৩-৪ টেবিল চামচ

গুঁড়ো দুধ – আধ কাপ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

কাজুবাদাম কুচি – ২ টেবিল চামচ

আমন্ড কুচি – ২ টেবিল চামচ

পেস্তা কুচি – সামান্য

প্রণালী

প্রথমে কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এরপর পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে গ্রেট করে নিন। একটি পাত্রে জল গরম করে গ্রেট করা পেঁপে কয়েক মিনিট সেদ্ধ করে নিন। পেঁপে নরম হয়ে এলে জল ঝরিয়ে ভাল করে চেপে অতিরিক্ত জল বের করে দিন। কড়াইয়ে ঘি গরম করে তাতে পেঁপে দিয়ে মাঝারি আঁচে ভাল করে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দুধ ও চিনি দিয়ে মিশিয়ে নিন। পেঁপে থেকে জল শুকিয়ে এলে গুঁড়ো দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার এলাচ গুঁড়ো, কাজুবাদাম ও আমন্ড কুচি দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে এলে বুঝবেন বরফির মিশ্রণ তৈরি। একটি থালায় সামান্য ঘি মাখিয়ে পেঁপের মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। উপর থেকে পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে হালকা হাতে চেপে বসিয়ে দিন। মিশ্রণটি ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে জমিয়ে নিন। পছন্দমতো বরফির আকারে কেটে পরিবেশন করুন সুস্বাদু কাঁচা পেঁপের বরফি। পুজোর ব্যস্ততার মধ্যে অল্প সময়ে বাড়িতেই তৈরি হয়ে যাবে এই মিষ্টি। 

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা