আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন, তা নিয়ে জল্পনা নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে অজিত আগরকরের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব পটেলের নাম জোরালোভাবে উঠে এলেও বুধবার (১৪ অক্টোবর) বিকেল পর্যন্ত তিনি এই পদের জন্য আবেদন করেননি। এর ফলে প্রজ্ঞান ওঝার চেয়ারম্যান হিসেবে তাঁর অবশিষ্ট মেয়াদ পূর্ণ করার পথ প্রশস্ত হল।

আগরকরের জায়গায় পশ্চিমাঞ্চলের নির্বাচক পদের জন্য শূন্য হওয়া আসনে আবেদনের সময়সীমা এদিনই শেষ  হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত পার্থিব কোনও আবেদন করেননি। সময়সীমা বাড়ানো হলে বা তিনি মত পরিবর্তন করলে পরিস্থিতির বদল হতে পারে।’ ফলে অজিতের অস্থায়ী উত্তরসূরি হিসেবে দক্ষিণাঞ্চলের প্রতিনিধি প্রজ্ঞান ওঝা অবশিষ্ট মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে এগিয়ে রয়েছেন। পার্থিব আগ্রহী না হওয়ায় পশ্চিমাঞ্চল থেকে রমেশ পাওয়ার জাতীয় নির্বাচক সমিতিতে ঠাঁই পেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। ভারতের প্রাক্তন উইকেটকিপার সমীর দিঘের নামও এক্ষেত্রে আলোচিত হচ্ছে। এর আগে যখন নির্বাচক পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তখন পাওয়ার এবং দিঘে, দুজনেই আবেদন করেছিলেন। 

পার্থিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সিনিয়র নির্বাচক কমিটির দায়িত্ব নেওয়ার পরিবর্তে সম্ভবত গুজরাত টাইটান্সের কোচিং স্টাফ হিসেবে কাজ চালিয়ে যাওয়া এবং সম্প্রচার সংক্রান্ত নিজের অন্যান্য দায়িত্ব পালনেই বেশি আগ্রহী।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪