৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মালিকানার হাত বদল ঘটছে দেশের অন্যতম ব্যাঙ্ক আইডিবিআইয়ের (IDBI)।   বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ মালিকানা কানাডার আর্থিক সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংসকে হস্তান্তরের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটি আগামী বছর মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে।

এক সময়ে দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক ছিল আইডিবিআই। অর্থনৈতিক দুরবস্থার কারণে ২০১৯ সালের জানুয়ারি মাসে সরকারের হাত থেকে এই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারিত্ব চলে যায় লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাতে। ব্যাঙ্কের মোট শেয়ারের ৪৯.২৪ শতাংশ ছিল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে। কেন্দ্রীয় সরকারের কাছে ছিল ৪৫.৪৮ শতাংশ শেয়ার। কেন্দ্র ও লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সুই পক্ষ মিলিয়ে মোট ৯৪.৭১ শতাংশ শেয়ার ছিল।

এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ মালিকানা কানাডার ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেডকে বিক্রি করে দেওয়া হবে। বিক্রি বাবদ মিলবে ৫২ হাজার ৮৭৮ কোটি টাকা। আইডিবিআই ব্যাঙ্ককে কানাডার যে অর্থকরী সংস্থা কিনছে সেই ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস প্রতিষ্ঠা করেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের প্রেম ওয়াতসা। টমাস কুক ইন্ডিয়া, ডিজিট ইনসিওরেন্স ও আইআইএফএল ফাইন্যান্সের মতো সংস্থায় বিনিয়োগও রয়েছে সংস্থার। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছেন, ‘আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার ৬০ শতাংশের বেশি শেয়ার হস্তান্তর বিলগ্নিকরণ নয়। সরকার ব্যাঙ্কের সম্পূর্ণ বিনিয়োগ বিক্রি করে দেবে না।’

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য