পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। নিহতদের মধ্যে সত্যেন রায়ের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে একের পর এক অঘটন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। নিহতদের মধ্যে সত্যেন রায়ের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকায়। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ছিল ৩৫ বছরের কাছাকাছি। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানার প্রফুল্ল নগর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, আজ সকালে স্কুটিতে চেপে শান্তিপুর থেকে রাণাঘাট যাচ্ছিলেন ওই দুই যুবক।

ফুলিয়া প্রফুল্ল নগরের কাছে আসতেই আচমকা একটি ডাম্পার তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। যার ফলে স্কুটি থেকে তাঁরা ছিটকে পড়ে যায়। ওই অবস্থাতেই তাঁদের পিষে দিয়ে চলে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময়ও ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ ও শান্তিপুর ট্রাফিক পুলিশ। তবে তাঁদের উদ্ধারে অনেকটা সময় পেরিয়ে যায়। শেষমেশ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের নথিপত্র দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। তবে নিহত দুই যুবক কী কারণে রানাঘাটের দিকে যাচ্ছিলেন, তা জানা যায়নি। ঘটনায় কিছুক্ষণ ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আমি ঘ্টনাস্থলের কিছুটা দূরেই দাঁড়িয়েছিলাম। চা খাচ্ছিলাম। তখনই দেখি দুটি ডাম্পার এসে বাইকে ধাক্কা মেরে ছেলে দুটিকে চাকায় পিষে দিয়ে বেরিয়ে যায়। এই এলাকায় ডাম্পারের চলাচল অতি মাত্রায় বেড়ে গিয়েছে। যার ফলে এমন দুর্ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে অনেকবার জানানো হলেও বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি তাঁরা।’ এরপর নিহত সত্যেন রায়ের জামাইবাবু বলেন, ‘আমি খবর পেয়ে ছুটে বেসে দেখি, ওটা আমার শ্যালক। ও বেঙ্গালুরুতে প্যাণ্ডেলের কাজ করে। পুজোর অনেক আগেই ছুটিতে বাড়িতে এসেছিল। পুজো কাটিয়ে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। কীসের জন্যে শান্তিপুরে যাচ্ছিল বলতে পারব না। পরিবারে ও একাই রোজগেরে ছিল।’ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বোয়ালিয়া এলাকায়। আর কীভাবে ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। 

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁয় হল শ্রীঘরে

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট