অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসকের উপর ভরসা করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের লোকজন। আশা ছিল, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তরুণী। কিন্তু সেই অস্ত্রোপচারই যেন দুঃস্বপ্ন হয়ে ফিরে এল। দিনের পর দিন পেটে অসহ্য যন্ত্রণা, ক্ষতস্থান থেকে পুঁজ বেরোনো কোনও ভাবেই মিলছিল না স্বস্তি। এ ভাবেই কেটে গেল চার মাস। শেষ পর্যন্ত অন্য হাসপাতালে অস্ত্রোপচার করাতে গিয়ে যা জানা গেল, তাতে কার্যত হতবাক পরিবারের লোকজন। অভিযোগ, আগের অস্ত্রোপচারের পর মহিলার পেটের ভিতরেই রয়ে গিয়েছিল একটি তোয়ালে। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। 

জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম সোনি। বয়স ২৪ বছর। তিনি কানপুর দেহাতের বাসিন্দা। চার মাস আগে পেটে রক্ত জমে যাওয়ার সমস্যার চিকিৎসার জন্য তাঁকে কানপুর শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। অভিযোগ, এই চিকিৎসার জন্য পরিবারের খরচ হয়েছিল প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু অস্ত্রোপচারের পরেও যন্ত্রণা থেকে মুক্তি পাননি সোনি। বরং পেটের ব্যথা ক্রমশ বাড়তে থাকে। ক্ষতস্থান থেকে পুঁজ বেরোতে শুরু করে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ চার মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে আকবরপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ফের অস্ত্রোপচার করেন।

আরও পড়ুনঃ দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

অভিযোগ, সেই সময়েই সোনির পেটের ভিতর থেকে একটি তোয়ালে বেরিয়ে আসে। পরিবারের দাবি, আগের অস্ত্রোপচারের সময়ই সেটি পেটের ভিতরে থেকে গিয়েছিল।এই ঘটনায় কানপুরের ওম শান্তি হাসপাতালের পরিচালক অজয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অস্ত্রোপচারটি হয়েছিল কল্যাণপুরের বিশ্বাস হাসপাতালের ভাড়া নেওয়া অস্ত্রোপচারকক্ষে। ওই হাসপাতালের পরিচালক জগদীশচন্দ্র বিশ্বাসের দাবি, তিনি শুধু অস্ত্রোপচারকক্ষ ভাড়া দিয়েছিলেন। ঘটনাটি সামনে আসার পর তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?