ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন তিন জন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনায় উৎসবের মরসুমে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আজ শুক্রবার ভোররাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, কলকাতার দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল একাধিক গাড়ি। সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা একটি বিলাসবহুল গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনায় বিলাসবহুল গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা তিন। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অন্যদিকে, ছোট চারচাকা গাড়িটিতে থাকা চারজন এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য