‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কনট প্লেসে শুক্রবার (১৬ অক্টোবর) ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগেই ককরোচ জনতা পার্টির সহ প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে ও আইসা নেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। আর দিল্লি পুলিশের ওই আচরণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবিযোগ করেছেন, ‘দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে।’

এদিন সন্ধেবেলা সমাজমাধ্যম ফেসবুকে অভিজি‍ৎ দীপকে ও নেহা বোরাদের আটক নিয়ে এক পোস্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দিল্লি পুলিশ হচ্ছেটা কী? ভারতীয় জাতীয় পতাকা হাতে রাখার অপরাধে অভিজিৎ দীপকে-কে আটক করা হয়েছে। বিষয়টি একবার ভেবে দেখুন। স্বাধীন ভারতে, আমাদের তরুণরা যখন শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, তখন তাদের আটক করা হচ্ছে।এটি এক অঘোষিত জরুরি অবস্থার চেয়ে কম কিছু নয়। যে সরকার ভিন্নমতকে ভয় পায়, তারা এখন পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি ফ্যাসিবাদী শাসনের আচরণ—যারা এমন কোনো কণ্ঠস্বর সহ্য করতে পারে না, যা তাদের নিয়ন্ত্রণে নেই।’আরশোলাদের প্রশংসা করে মমতা আরও লিখেছেন, ‘অভিজিৎ, আশুতোষ, সৌরভ—তোমরা ভারতের তরুণ প্রজন্মের সাহস, বিবেক ও আকাঙ্ক্ষার প্রতীক। কণ্ঠস্বর দমন করে তোমাদের প্রজন্মকে স্তব্ধ করে দিতে পারবে না।’

পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি আরও লিখেছেন, ‘তোমাদের দিদি তোমাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। কোনও ভয় দেখানো, আটক করা বা ক্ষমতার অপব্যবহারই গণতন্ত্রের চেতনাকে ধ্বংস করতে পারবে না।’ এর পর দেশবাসীকে জেগে ওঠার ডাক দিয়ে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘জেগে ওঠো, ভারত! গণতন্ত্র, স্বাধীনতা এবং ভিন্নমতের অধিকার রক্ষার লড়াই অব্যাহত থাকবে।’

 

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪