দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! বরাদ্দ বাড়ল ১০০০ কোটি

নিজস্ব প্রতিনিধি: নতুন অর্থবর্ষে আর্থিক ভাবে লাভবান হতে চলেছেন বাংলার রাজ্য সরকারী কর্মচারীরা। কেননা তাঁদের বেতন বাড়তে চলেছে। গত শুক্রবার রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাতেই ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বেতন খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা বিগত বছরের থেকে ১০০০ কোটি টাকা বেশি। আর তা দেখেই অনেকে মনে করছেন আগামী অর্থবর্ষে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের অর্থ দফতর থেকে সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই বেতন বাড়লেও তা কোন মাস থেকে হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে মনে করা হচ্ছে জুলাই মাসেই তা হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মীদের বর্ধিত হারে বেতন প্রদান শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। এর জন্য জারি হওয়া অর্থদফতরের রোপা ১৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রতি বছর পয়লা জুলাই বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। সেই নিয়ম মেনেই বেতন বৃদ্ধি হতে পারে বলেই খবর। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ডিএ বৃদ্ধি কিংবা ঠিক কোন হারে বছরে বেতন বৃদ্ধি হবে, তার কোনও উল্লেখ ছিল না। বেতন বৃদ্ধি হলেও, ডিএ বৃদ্ধির বিষয়টি এখনও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। নিয়মমাফিক সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়। সরকারি কর্মীদের এখন যা বেতন, তার থেকে এক শতাংশ বৃদ্ধির জন্য মাসে প্রয়োজন হবে বাড়তি ৬৪ কোটি টাকা। বছরে লাগবে বাড়তি ৭৬৮ কোটি টাকা।  ২০২২-২৩ অর্থবর্ষে বেতন খাতে ৬০ হাজার ৫২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা গত অর্থবর্ষের খরচের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ