আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শুরুর মুখেই সুখবর পেলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ। শুক্রবার (১৬ অক্টোবর) কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ খারিজ করে দিয়ে তাঁর জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের বেঞ্চ বিচারপ্রক্রিয়ার ধীর গতি এবং দীর্ঘ বন্দিদশার কথা বিবেচনা করে এই নির্দেশ দিয়েছেন। সন্দীপ ঘোষের জামিনের খবর পেয়েই ক্ষোভে ফুঁসে উঠেছেন আরজি করের নির্যাতিতা চিকি‍ৎসকের বাবা। রাতে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ‘অপদার্থ সংস্থা’ বলে তোপ দেগেছেন।

আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনার পরে প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। পরে এই মামলার তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও। তবে সিবিআই গ্রেফতার করলেও সন্দীপকে শ্যেন অ্যারেস্ট দেখায়নি ইডি। যদিও গত ফেব্রুয়ারিতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে গত বছরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। যদিও কলকাতা হাইকোর্ট সেই  আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, ‘ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত অগস্টেই দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এদিন সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায় সন্দীপের জেলমুক্তির সম্ভাবনা বাড়ল।  কেননা, আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে ইডি কর্তৃপক্ষ আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের জামিন চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করতে পারে।

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪