পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে ফের উত্তেজনা বারুইপুরে। খাসমল্লিক সংলগ্ন এলাকার একটি গ্যারেজে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে একদল পুজো উদ্যোক্তার বিরুদ্ধে। দাবি মতো টাকা দিতে অস্বীকার করায় গ্যারেজের দুই কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, গ্যারেজ কর্তৃপক্ষ পুজোর চাঁদা হিসেবে এক হাজার টাকা দিতে রাজি হয়েছিলেন। কিন্তু অভিযুক্তরা ১৫ হাজার টাকা দাবি করেন। সেই টাকা দিতে রাজি না হওয়ায় দলবল নিয়ে গ্যারেজে এসে দুই কর্মীর উপর চড়াও হন তাঁরা। মারধরের জেরে আহত হন গ্যারেজের দুই শ্রমিক মধু মণ্ডল ও পিন্টু চৌধুরী। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন গ্যারেজের মালিক ও কর্মীরা। আক্রান্ত পিন্টু চৌধুরীর দাবি, তাঁদের সঙ্গে জোর করে দুর্ব্যবহার করা হয় এবং মারধর করা হয়। চাঁদার টাকা নিয়ে এই ধরনের ঘটনার অভিযোগ ওঠায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

উল্লেখ্য, দুর্গাপুজোর চাঁদা আদায়ে জুলুম বন্ধ করতে প্রশাসনিক নির্দেশের পরেও এমন অভিযোগ সামনে আসায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার