দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, বাড়ির প্রধান দরজায়  ফুল ও পাতার মালা ঝোলানোকে শুভ বলে মনে করা হয়। আমপাতা, অশ্বত্থ পাতা ও গাঁদা ফুল দিয়ে তৈরি এই মালা অনেকের বাড়ির প্রবেশ দ্বারে ঝোলানো থাকে। এই বস্তুকে বাড়িতে দেবদেবীর আশীর্বাদ কামনায় এবং শুভ শক্তিকে স্বাগত জানানোর প্রতীক হিসেবে দেখা হয়। বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রবেশদ্বারে এই বিশেষ মালা থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তবে জানেন কি! সব পাতা বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যায় না। জেনে নিন বাড়ির প্রধান দরজার সামনে কোন কোন পাতা রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।  

আমপাতা 

ধর্মীয় আচার-অনুষ্ঠানে আমপাতার ব্যবহার দীর্ঘদিনের। পুজোর সময় ঘট সাজানো থেকে শুরু করে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে আমপাতা ব্যবহারের রীতি রয়েছে। আমগাছের ফলন, সবুজ পাতা ও ছায়ার সঙ্গে সম্পর্ক এবং সমৃদ্ধির যোগ রয়েছে বলে মনে করা হয়। সেই কারণেই বাড়ির প্রধান দরজায় আমপাতার  মালা লাগানোকে শুভ বলে বিবেচনা করেন অনেকে।

অশ্বত্থ পাতা

হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, অশ্বত্থ গাছ হল সৌভাগ্য়, সম্পদ ও শান্তির প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়ির প্রবেশদ্বারে অশ্বত্থ গাছের পাতার মালা লাগালে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। বিশেষ করে শনিবার অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অধিবাস করে থাকেন বলে মানা হয়।  

বাড়ির প্রধান দরজায় পাতার মালা লাগানোর সময়  যে বিষয়গুলি মাথায় রাখবেন- 

 বাড়ির প্রধান দরজার উপরের অংশ পরিষ্কার করে রাখা দরকার 

 তাজা আমপাতা, অশ্বত্থ পাতা ও প্রাকৃতিক ফুল ব্যবহার করুন 

 পাতা শুকিয়ে গেলে তা ফেলে দিন যাতে প্রবেশদ্বার পরিচ্ছন্ন থাকে 

 এই মালা এমনভাবে লাগান, যাতে দরজা খোলা-বন্ধ করতে কোনও অসুবিধা না হয় 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!