হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চারদিকে অসুস্থ শিশুর ভিড়। আর তার মাঝখানেই নিজের কক্ষে বসে নিশ্চিন্ত মনে একের পর এক সুখটান দিয়ে চলেছেন চিকি‍ৎসক। আচমকা হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেই দৃশ্য চোখে পড়ল প্রধানমন্ত্রীর। ব্যস আর যায় কোথায়! সঙ্গে সঙ্গেই ধূমপানে অভিযুক্ত চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ দিলেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে। প্রধানমন্ত্রীর এমন ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ-কেউ আবার অভিযুক্ত চিকি‍ৎসককে চরম শাস্তি দেওয়ার দাবি তুলেছেন।

এদিন সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সারপ্রাইজ ভিজিটে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা আগেভাগে কাউকে জানাননি। হাসপাতালে পৌঁছেই বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মসংস্কৃতি এবং হাসপাতালের স্বচ্ছতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। কর্মসংস্কৃতি নিয়ে নিজের ক্ষোভও জানান প্রধানমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে বসে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ওই চিকি‍ৎসকের কক্ষটিও ছিল অপরিচ্ছন্ন অবস্থায়। শিশুদের হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান।

রেগে গিয়ে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও এ বিষয়ে হাসপাতাল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও শাস্তির মুখে পড়া অধ্যাপক-চিকি‍ৎসক কোনও মন্তব্য করতে রাজি হননি।

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপককে জামিন দিল দিল্লি আদালত

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল