রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: পুজোর ছুটি উপভোগ করতে স্ত্রী-সহ পরিবারের নয় সদস্যকে নিয়ে গত বৃহস্পতিবার কক্সবাজারে এসেছিলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল ইসলাম আশিক। উঠেছিলেন মেরিন ড্রাইভের কাছে থাকা ‘টুপটুপ’ রিসর্টে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসর্টে বিধ্বংসী আগুন লাগার পরে দিশেহারা হয়ে পড়েছিলেন। চোখের সামনে আগুনের ভয়াবহতা, চারদিকে ধোঁয়া আর বাঁচার আকুতি দেখেছিলেন। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে জানলা দিয়ে লাফ দেন আশিকুল। বেঁচে ফিরেছেন তিনি, কিন্তু হারিয়েছেন স্ত্রী-সহ পরিবারের ছয় সদস্যকে। স্বজনদের হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন আশিক।

এদিন সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসর্টে বিধ্বংসী আগুন লাগে। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তিনতলা ভবনটিতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৮টার দিকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভবনের ভেতরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তল্লাশি চালানো হয়। মোট ১০ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়। অগ্নিদগ্ধ অবস্থা ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) এবং ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতির স্ত্রী নাসরিন আক্তার মুক্তা।

অগ্নিকাণ্ডের সময় পরিবারের আট সদস্যকে নিয়ে রিসর্টটিতে ছিলেন বনশ্রীর বাসিন্দা আশিকুল ইসলাম আশিক। জানলা দিয়ে লাফ দিয়ে চোট পাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেই সাংবাদিকদের ভয়াবহ ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছেন। কান্না জড়ানো কণ্ঠে বলেন, ‘রিসর্টে আমি, আমার স্ত্রী ও তার পরিবারের সদস্য-সহ মোট নয়জন ছিলাম। গতকাল শুক্রবার রাতে আমার ভায়রা ভাই চুয়াডাঙায় চলে গিয়েছিলেন। সকালে আগুন দেখতে পেয়ে স্ত্রীই ডেকে তোলেন। এরপর পাশের কক্ষে থাকা অন্য স্বজনদের ডাকতে যান তিনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দ্রুত একটি জানালা ভেঙে সেখান দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসি। স্ত্রী আর বেরিয়ে আসতে পারেননি।’ আক্ষেপ জড়ানো কণ্ঠে আশিকুল বলেন, ‘আর যদি ১০ মিনিট সময় পাওয়া যেত…..।’

পুলিশ সূত্রে জানা গেছে, রিসর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা রিসর্ট ছেড়ে চলে যান। ফলে তাঁরা সাক্ষা‍ৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। অগ্নিকাণ্ডের পর রিসর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসর্টটির অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না। এ কারণে চলতি বছরের জুন মাসে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর