চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যাতেই বিপত্তি। শনিবার (১৭ অক্টোবর) অসুর বৃষ্টিকে হারিয়েই দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে। উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড়েই তৈরি হল পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। ভিড়ের কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কমপক্ষে ৩৫ জনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল।

উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের চোরবাগান সর্বজনীনের পুজো চলতি বছরে ৯১ বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই অভিনব থিম গড়ে দর্শনার্থীদের চমকে দেন পুজো উদ্যোক্তারা। এ বছর থিমের নামকরণ ‘অ-রব’। শিল্পী সুশান্ত শিবানী পালের পরিকল্পনায় সেজে উঠেছে মণ্ডপ। পুজো উদ্বোধনের পর পঞ্চমীর সকাল থেকেই মণ্ডপে উপচে পড়েছে ভিড়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার বাছাই ২৩টি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। সেই তালিকায় সেরার সেরা বিভাগে  পুরস্কার জিতেছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। আর ওই খবর ছড়িয়ে পড়ার পরেই দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন ওই মণ্ডপে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল থেকেই চোরবাগানের পুজোমণ্ডপে উপচে পড়েছিল ভিড়। কার্যত তিল ধারণের জায়গা ছিল না। সন্ধের পর আচমকাই প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয়। ধাক্কায় অনেকেই মাটিতে পড়ে যান। তাদের উপর দিয়েই চলে যায় বাকি দর্শনার্থীরা। নিমিষেই পরিস্থিতি স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় ৩৫ জন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুজো উদ্যোক্তাদের তরফে বিকাশ দাস জানিয়েছেন, কী ভাবে এই ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়াই আমাদের প্রাথমিক কাজ।’

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’