চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।গুরুতর চোট নিয়ে বিভিন্ন  হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৪৫ জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ২০ জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। হাসপাতালের বিশেষজ্ঞদের জরুরি তলব করা হয়েছে।  ভয়াবহ দুর্ঘটনার পরেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল চোরবাগান সর্বজনীনের মণ্ডপ। দুর্ঘটনার পরেই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।  গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত ও আহতদের পরিজনরাও। গ্রেফতারের ভয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন পুজোর উদ্যোক্তাদের সিংহভাগ।

উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের চোরবাগান সর্বজনীনের পুজো চলতি বছরে ৯১ বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই অভিনব থিম গড়ে দর্শনার্থীদের চমকে দেন পুজো উদ্যোক্তারা। এ বছর থিমের নামকরণ ‘অ-রব’। শিল্পী সুশান্ত শিবানী পালের পরিকল্পনায় সেজে উঠেছে মণ্ডপ। পুজো উদ্বোধনের পর পঞ্চমীর সকাল থেকেই মণ্ডপে উপচে পড়েছে ভিড়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার বাছাই ২৩টি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। সেই তালিকায় সেরার সেরা বিভাগে  পুরস্কার জিতেছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। আর ওই খবর ছড়িয়ে পড়ার পরেই দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন ওই মণ্ডপে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকেই চোরবাগানের পুজোমণ্ডপে উপচে পড়েছিল ভিড়। কার্যত তিল ধারণের জায়গা ছিল না। সন্ধের পর বৃষ্টি নামায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। আচমকাই প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয়। ধাক্কায় অনেকেই মাটিতে পড়ে যান। তাদের উপর দিয়েই চলে যায় বাকি দর্শনার্থীরা। নিমিষেই পরিস্থিতি স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন অনেকেই। তাদের তড়িঘড়ি উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে আশঙ্কাজনক  ১১ জনকে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। মেডিক্যাল কলেজের একটি সূত্র জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন পুরুষ, এক জন শিশু এবং ১৩ জন মহিলা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮। দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ভিড় জমিয়েছেন হতাহতদের পরিজনেরা।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’