মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। এই তিথিতে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি বিশেষ গুরুত্ব রয়েছে কুমারী পুজোর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ছোট ছোট কন্যার মধ্যে দেবী দুর্গার শক্তির প্রকাশ রয়েছে। তাই তাঁদের দেবীরূপে পুজো করে আশীর্বাদ নেওয়ার রীতি বহুদিনের। তবে চলতি বছর অষ্টমী ও নবমী তিথি নিয়ে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। একই দিনে পড়ছে দুই তিথি। ফলে অনেকের মনেই প্রশ্ন, অষ্টমী ও নবমীর কুমারী পুজোর কি আলাদা আলাদা সময়ে করতে হবে? নাকি একটি নির্দিষ্ট শুভক্ষণেই সম্পন্ন করা যাবে পুজো? জেনে নিন জ্যোতিষবিদের মত এবং কুমারী পুজোর শুভ সময়।

কবে মহাষ্টমী ও মহানবমী?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর অষ্টমী তিথি শুরু হয়েছে আজ ১৮ অক্টোবর সকাল ৮টা ২৭ মিনিটে। এই তিথি থাকবে ১৯ অক্টোবর সকাল ১০টা ৫১ মিনিট পর্যন্ত। উদয়া তিথির নিয়ম অনুসারে, সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী ও মহানবমীর পুজো এবং কুমারী পুজো করা হবে। এই দিন দেবী দুর্গার অষ্টম স্বরূপ মা মহাগৌরী এবং নবম স্বরূপ মা সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিষ্ঠাভরে দেবীর পুজো করলে সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে।

অষ্টমী ও নবমীর কুমারী পুজো কি আলাদা সময়ে হবে?

একই দিনে অষ্টমী ও নবমী তিথি পড়ায় কুমারী পুজোর শুভক্ষণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিটি তিথির একটি নির্দিষ্ট শুভ সময় থাকে। সেই সময়ের মধ্যে শুভ ও মাঙ্গলিক কাজ করা যায়। তাই অষ্টমী ও নবমী একই দিনে পড়লে আলাদা আলাদা সময়ে কুমারী পুজো করার বাধ্যবাধকতা নেই। দিনের সবচেয়ে শুভ মুহূর্তগুলির মধ্যে নিজের সুবিধামতো যে কোনও একটি সময় বেছে নেওয়া যেতে পারে।

কুমারী পুজোর শুভ মুহূর্ত

১৯ অক্টোবর (সোমবার) কুমারী পুজোর জন্য তিনটি বিশেষ শুভক্ষণ রয়েছে।

ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪টা ৫২ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট।

অমৃত কাল:সকাল ৭টা ২৮ মিনিট থেকে ৯টা ১৬ মিনিট।

অভিষেক মুহূর্ত: সকাল ১১টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ৩৪ মিনিট।

কী ভাবে করবেন কুমারীপুজো?

প্রচলিত রীতি অনুযায়ী, সাধারণত ২ থেকে ১০ বছর বয়সি কন্যাদের দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। পুজোর আগে বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিতে হয়। কন্যাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাঁদের আসনে বসানো হয়। এর পর শ্রদ্ধার সঙ্গে তাঁদের পা ধুইয়ে, পরিষ্কার কাপড়ে মুছিয়ে দেওয়া হয়। কন্যাদের সঙ্গে বটুক ভৈরবের প্রতীক হিসেবে একটি বালককে বসানোর রীতিও রয়েছে। পুজো শেষ কন্যাদের পুরি, ছোলার তরকারি, হালুয়া-সহ নানা পদ খাওয়ানো হয়। তাঁদের হাতে দক্ষিণা বা উপহার তুলে দিয়ে আশীর্বাদ নেওয়া হয়।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর