ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিন পেলেন না ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সোমবার (১৯ অক্টোবর) মন্দির মার্গ থানায় বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তাঁদের। জামিনের আর্জি খারিজ করে আরশোলাদের দুই নেতাকেই আরই দুদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে চলতি বছর পুজোয় আরশোলাদের দুই নেতার জেলের বাইরে আসার সম্ভাবণা ক্ষীণ হয়ে দাঁড়াল।

গত ১০ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। বিক্ষোভ প্রদর্শনের আগেই দিল্লি পুলিশ আরশোলা পার্টির প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে। পরের দিনেই অবশ্য আদালত থেকে মুক্তি পান তিন জন। ফের যাতে আরশোলারা বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য দিল্লি পুলিশের তরফ থেকে যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গত ১৩ অক্টোবর  যন্তর মন্তরে প্রবেশের জন্য একটি তালাবদ্ধ গেট টপকে ভেতরে ঢোকেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। তাদের গ্রেফতার করা হয়। আদালতের সামনে পেশ করলে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পাঁচ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে  গতকাল রবিবার (১৮ অক্টোবর) মন্দিরমার্গ তানায় বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। কিন্তু জামিন আর্জির শুনানি পিছিয়ে যায়। খোদ ম্যাজিস্ট্রেট দাবি করেন তাকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও কে হুমকি দিচ্ছে, তা খোলসা করেননি। সোমবার ফের ককরোচ জনতা পার্টির দুই নেতাকে বিচারকের সামনে হাজির করা হয়। তবে জামিন মেলেনি। দুই সতীর্থকে আটকে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরশোলাদের শীর্ষ নেতা অভিজি‍ৎ দীপকে। তাঁর অভিযোগ, ‘রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে আশুতোষ ও সৌরভের বেআইনি আটকাবস্থাকে দীর্ঘায়িত করছে। আদালতের কার্যক্রমে বিলম্ব ঘটাতে এবং তাঁদের মুক্তি আটকাতে তারা সব ধরনের নোংরা কৌশল অবলম্বন করছে।’

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমান

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম