‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সন্ধ্যায় নবরাত্রিতে খাস মুম্বইতে গুলিবিদ্ধ হোন অভিনেতা টাইগার শ্রফ। সেই সময়ে তাঁর গাড়ির কাছেই ছিলেন ভ্লগার উমেশ চৌহান। তিনিও গুলিবিদ্ধ হোন। এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উমেশ। তিনি রবিবারের রাতের কথা জানিয়েছেন। উমেশের দাবি, ‘আমি একটি শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনও টায়ার ফেটে গিয়েছে, কিন্তু তারপর বুঝতে পারলাম যে কেউ গুলি চালিয়েছে। তারপরেই আমার বুকে তীব্র ব্যথা অনুভূত হয় এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পরই কেবল আমি বুঝতে পারলাম যে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। শুরুতে আমি ভেবেছিলাম আমার হার্ট অ্যাটাক হয়েছে।’

আরও পডুন: লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

উমেশ চৌহান রবি রাতে টাইগার শ্রফের সঙ্গেই ছিলেন। জুহুতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানেই তাঁর সাক্ষাৎকার করার কথা ছিল উমেশের। টাইগারের সঙ্গে দেখা করার কথাও ছিল ওই ভ্লগারের। সেই কারণেই জুহুতে ছিলেন উমেশ। কাজ শেষে অভিনেতার গাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন তিনি। তখনই বিষ্ণোই গোষ্ঠীর দুষ্কৃতীরা অভিনেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। টাইগারের হাতে গুলি লাগলেও কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি। গুলিবিদ্ধ হোন উমেশ। এখন তিনি বিপদমুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চৌহানকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের কেইএম (KEM) হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, একটি গুলি তাঁর যকৃতে লেগেছে। যদিও সেটি বাইরে বের করে দেওয়া সম্ভব হয়েছে। উমেশ জানিয়েছেন যে, টাইগার শ্রফের মা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার