SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কে টাকা রাখা থেকে শুরু করে অনলাইন লেনদেন এখন দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভরসা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কিন্তু দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাইবার নিরাপত্তা নিয়েই এবার উঠল বড়সড় প্রশ্ন। হ্যাকারদের হামলায় ব্যাঙ্কের হাজার হাজার গ্রাহকের তথ্য চুরি হয়ে ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে বলে খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেই সাইবার হামলার ঘটনার কথা জানিয়েছে। এই ঘটনায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথামিক তদন্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানতে পেরেছে, মোট ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্ম-তারিখ, ই-মেল আইডি এবং বাড়ির ঠিকানা। শুধু তাই নয়, গ্রাহকদের পরিচয় সংক্রান্ত তথ্য, কাস্টমার আইডি এবং বাড়ির ঠিকানা। শুধু তাই নয়, গ্রাহকদের পরিচয় সংক্রান্ত তথ্য, কাস্টমার আইডি এবং ঋণ সংক্রান্ত কিছু তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়েছে SBI। কীভাবে এই তথ্য চুরি হল, কারা এর পিছনে রয়েছে এবং কতটা তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা, তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য ফাঁসের প্রকৃত পরিধি ও ঘটনার উৎস জানতে তদন্ত করা হবে। 

আরও পড়ুন: বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

এই সাইবার হামলার ঘটনা সামনে আসার পর গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে SBI জানিয়েছে, এই ঘটনার জেরে ব্যাঙ্কের মূল ব্যবসায়িক কাজকর্ম, আর্থিক পরিস্থিতি কিংবা পরিষেবা চালু রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ায় গ্রাহকদের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে অচেনা নম্বর থেকে ফোন, সন্দেহজনক লিঙ্ক, ব্যাঙ্কের নামে আসা ভুয়ো মেসেজ কিংবা ওটিপি চেয়ে পাঠানো কোনও বার্তার বিষয়ে সাবধান থাকতে হবে। কোনও অবস্থাতেই কাউকে OTP, , UPI PIN বা ব্যাঙ্কিং সংক্রান্ত গোপন তথ্য জানানো উচিত নয়।

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স