জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টিভ স্মিথের রেকর্ড গড়ার দিনেই চরম লজ্জায় পড়তে হল অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার দুই বোলার মার্কো জানসেন ও কাগিসো রাবাডার বিষাক্ত বোলিংয়ে মাত্র ৯৯ রানেই গুটিয়ে গেল অজিদের প্রথম ইনিংস। ৩২৬ রানে পিছিয়ে থাকায় ফলো অন খেতে হয়েছে প্যাট কামিন্সদের।

অধিনায়ক টেম্বা বাভুমার ১৭৯ রানের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে ৪২৫ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মার্কো জানসেন ও কাগিসো রাবাডার আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে নাকানিচোবানি খেতে থাকেন অজিরা। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডকে কট বিহাইন্ড করে অজি সিবিরে ভাঙন ধরানো শুরু করেন জানসেন। পরে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ ধরান। মার্নাস লাবুশেনকে আউট করেন আনরিখ নোখিয়ে। ৩০তম ওভারে জোড়া ধাক্কা দেন জানসেন। ম্যাট রেনশকে ফেরানোর এক বল পরন অ্যালেক্স ক্যারিকে সাজঘরের পথ ধরান। বাউ ওয়েবস্টারকে ড্রেসিংরুমে পাঠিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন। টেস্টে এনিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন জানসেন।

এক প্রান্তে একা কুম্ভ হয়ে লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ১১ হাজার রানের ক্লাবে পা রাখতে এদিন ২৪ রান প্রয়োজন ছিল স্মিথের। ৪০তম ওভারে সেই মাইলফলক ছোঁয়ার পরের ওভারে বিদায় নেন তিনিও। তবে আউট হওয়ার আগে দারুণ এক কীর্তি গড়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারকা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১১ হাজার রান করা অন্য দুই ব্যাটসম্যান হলেন- অ্যালান বর্ডার (১১ হাজার ১৭৪) এবং রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮)। সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজারের ক্লাবে নাম লেখালেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এনিয়ে চতুর্থবার একশর আগে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ২০১১ সালে কেপ টাউন টেস্টের তৃতীয় ইনিংসে ৪৭ রান অলআউট হয়েছিল তারা। এর আগে ১৯৫০ সালে ডারবানে ৭৫ রানে এবং ২০১৬ সালে হোবার্টে ৮৫ রানে শেষ হয় তাদের ইনিংস।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব