দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিন পুণ্যার্থী। ঝলসে গিয়েছেন আরও ১০ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিআরডি মেডিকেল কলেজের নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের খাসতালুক হিসেবে পরিচিত গোরখপুরে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটা নাগাদ গুলারিহা থানার অযোধ্যা প্রসাদ চৌহান টোলার কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বিজয়া দশমী উপলক্ষে দুর্গা প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। একটি ট্রাক্টর ট্রলিতে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রতিমা। আচমকাই ট্রলিতে থাকা একটি লম্বা রড ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চ-ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে স্পর্শ করে। তাতেই বিদ্যু‍ৎস্পৃষ্ট হন ১৩ জন। ঘটনাস্থলেই তিন জন মারা যান। ঝলসে যান আরও ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যু‍ৎ দফতরকে আগেই প্রতিমা বিসর্জনের সময়সীমা জানানো হয়েছিল। ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন হাইটেনশন লাইনের নীচ থেকে যেহেতু প্রতিমা নিয়ে যাওয়া হবে, তাই ওই সময়ে বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অনুরোধ জানানো হয়েছিল। তা সত্বেও কেন বিদ্যু‍ৎ সংযোগ চালু রাখা হল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যু‍ৎ দফতরের তরফে জানানো হয়েছে, ‘বিসর্জনের শোভাযাত্রার জন্য এলাকার হাইটেনশন লাইনের সংযোগ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু কিভাবে লাইনে বিদ্যু‍ৎ সংযোগ চলে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য