প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালির ছোট্ট শহর থেকে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু! সোনিয়া গান্ধির জীবন যেন এক দীর্ঘ উত্থান-পতন, প্রেম, বিচ্ছেদ আর দায়িত্ব পালনের কাহিনী। ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এত দিন আড়ালেই রেখেছেন তিনি। এবার সেই জীবনের অজানা মুহূর্তের ঝলক নিজেই সামনে আনলেন কংগ্রেসের প্রবীণ নেত্রী। ইনস্টাগ্রামে প্রথমে পা রেখেই নিজের আসন্ন বইয়ের পাতা উল্টে দেখালেন সোনিয়া। আর সেই ভিডিওতে মেয়ে প্রিয়ঙ্কা গান্ধির ছবি দেখে তাঁর মুখে শোনা গেল মিষ্টি মন্তব্য-‘Lots of pictures, Priyanka’।

সোনিয়া গান্ধির আসন্ন বই Belonging: A Journey of Love’ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের প্রথম পোস্টে বইটির ঝলক ভাগ করে নেন তিনি। ভিডিওতে দেখা যায়, প্রকাশক হার্পারকলিন্সের তরফে তাঁকে বইটির তিনটি কপি উপহার দেওয়া হচ্ছে। প্রকাশকের প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর পর বইয়ের পাতা উল্টে দেখতে শুরু করেন সোনিয়া। সেই সময় বইয়ের একটি পাতায় প্রিয়ঙ্কা গান্ধির একাধিক ছবি পড়ে তাঁর। মেয়ের ছবিগুলি দেখে হেসে সোনিয়া বলে ওঠেন, ‘Lots of pictures, Priyanka’। মুহূর্তটি ঘিরে নেটমাধ্যমেও হইচই তৈরি হয়েছিল। নিজের প্রথম ইনস্টাগ্রাম পোস্টে সোনিয়া বইটিকে প্রেম, দায়িত্ব, বিচ্ছেদ এবং নিজের পরিচয় ও ঠিকানা খুঁজে পাওয়ার গল্প বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘Belonging: A Journey of Love’ বইয়ে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নেহরু-গান্ধি পরিবারের সঙ্গে পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন সোনিয়া। ইতালিতে তাঁর শৈশব, কেমব্রিজে রাজীব গান্ধির সঙ্গে প্রথম পরিচয়, প্রেম এবং পরবর্তী সময়ে ভারতে আসা সবই জায়গা পেয়েছে এই স্মৃতিকথায়। বইয়ের আগের টিজারেও উঠে এসেছিল তাঁদের সম্পর্ক শুরুর কথা। ১৮ বছর বয়সে কেমব্রিজে রাজীবের সঙ্গে আলাপ হয়েছিল সোনিয়ার। তিন বছর পর, ২১ বছর বয়সে তাঁকে বিয়ে করে ভারতে চলে আসেন তিনি। এরপর সংসার গড়া, দুই সন্তানের বড় হয়ে ওঠা এবং ভারতকেই নিজের বাড়ি করে নেওয়ার কাহিনি রয়েছে বইয়ে। পাশাপাশি শাশুড়ি ইন্দিরা গান্ধি ও স্বামী রাজীব গান্ধির হত্যার মতো গভীর ব্যক্তিগত শোকের অধ্যায়ও উঠে এসেছে।

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশকর্মীর কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্য়ান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার